সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

নওগাঁয় তুলে ধরা হলো ১৯৭১ সালে শরণার্থীদের ক্লান্তি ও দুর্ভোগ দুর্দশার চিত্র

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ৬৭ Time View
সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : প্রথমবারের মতো নওগাঁয় তুলে ধরা হলো ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় নওগাঁর রোড হয়ে ভারতের বালুরঘাট গমনকারী শরণার্থীদের ক্লান্তি ও দুর্ভোগ দুর্দশার চিত্র। সামাজিক সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ এর আয়োজন করেন।  

অবিকল শরণার্থীর বেশে  শনিবার সকাল সাড়ে ১০টায় শহরের তাজের মোড় থেকে প্রতিকী পদযাত্রাটি নিয়ে বের হন বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ। এসময় তারা একাত্তরের বালুরঘাট গমনকারী শরণার্থীদের ক্লান্তি ও দুর্ভোগ দুর্দশার চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করেন।

আয়োজকরা জানান- ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের বর্বরোচিত অত্যাচার, নিপীড়ন, গণহত্যা থেকে বাচঁতে যুদ্ধের শুরু থেকে এপ্রিল মাসে পায়ে হেঁটে নওগাঁর রোড় হয়ে হাজার হাজার শরণার্থীরা বালুরঘাটে আশ্রয় নেয়। সেসময় চলার পথে অনেকেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। সেসব চিত্র নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এমন আয়োজন।

 

 

কিউএনবি/আয়শা/২০ এপ্রিল ২০২৪,/বিকাল ৫:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit