মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম

ডোমারে ঐতিহ্যবাহী শ্রী শ্রী সন্ন্যাসী মন্দিরের প্রতিষ্ঠা বর্ষিকী উদ্যাপন

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি  ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ৯৭ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে ঐতিহ্যবাহী শ্রী শ্রী সন্ন্যাসী মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে আলোচনা সভা, পদাবলী কির্তন, র‌্যালি ও প্রসাদ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় ডোমার স্টেশন সড়ক মন্দিরে ভগবত গীতাপাঠ, তুলশি আরতি ও মঙ্গলঘাট স্থাপনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করেন পুরোহিত বিজয় চক্রবর্তী। পরে মন্দির প্রাঙ্গন হতে এক বণ্যার্ঢ্য র‌্যালি এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে সেখানে পদাবলী কির্তন অনুষ্ঠিত হয়।

সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত উক্ত মন্দিরে এলাকার হাজারো ভক্তবৃন্দের ঢল নামে। মন্দির প্রাঙ্গণ যেনো হিন্দু সম্প্রদায়ের মিলন মেলায় পরিনত হয়েছে। পূজা পাঠ ও অর্চনা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে মন্দি কমিটির সভাপতি বিশ্ব নাথ গুপ্ত, সাধারণ সম্পাদক রনজিৎ মানি, সেবক উত্তম কুমার গুপ্ত, প্রদিপ কুমার আগরওয়ালা,দিপু মানি, সঞ্জু আগরওয়ালা, সুজন মানি প্রমূখ বক্তব্য রাখেন।

 

 

কিউএনবি/আয়শা/১৮ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৬:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit