সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

নওগাঁর চার উপজেলায় চেয়ারম্যান পদে ২৫ জনের মনোনয়ন জমা; বাছাইয়ে থাকলেন ২২ জন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ১১৪ Time View
নওগাঁ প্রতিনিধি : প্রথম ধাপে আগামী ৮ মে নওগাঁর চারটি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্টিত হতে যাচ্ছে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে শেষদিন পর্যন্ত মনোনয়ন দাখিল করেছিলেন ২৫ জন প্রার্থী। চ’ড়ান্ত বাছাইয়ের পর ৪ উপজেলার মোট ২২ জন চেয়ারম্যান প্রার্থির মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করা হয়েছে। ৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।সোমবার (১৫ এপ্রিল) মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিনে বদলগাছী, মহাদেবপুর, ধামইরহাট, পত্নীতলা উপজেলার প্রার্থীরা এসব মনোনয়নপত্র দাখিল করেন। জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার মো. তারিফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বদলগাছী উপজেলায় চেয়ারম্যান পদে ৯ জন মনোনয়ন দাখিল করেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন- শামসুল আলম, ইমামুল আল হাসান, আবু খালেদ বুলু, বাবর আলী, হিরক তালুকদার, শহীদুল ইসলাম, মিঠু মন্ডল, জবির উদ্দিন, এসএম সাইদুর রহমান। চ’ড়ান্ত বাছাইয়ে হিরক তালুকদারের মনোনয়ন পত্র বাতিল হয়। এই উপজেলায় বর্তমানে প্রার্থি থাকলেন ৮ জন।মহাদেবপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৮ জন মনোনয়ন দাখিল করেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন- শহীদুল ইসলাম, ময়নূল ইসলাম, আহসান হাবিব, আনোয়ার হোসেন, মাসুদুর রহমান, আয়েসা বেগম, সাজ্জাদ হোসেন এবং ওবাইদুল্লাহ হক বাচ্চু। চ’ড়ান্ত বাছাইয়ে আনোয়ার হোসেনের মনোনয়ন পত্র বাতিল হয়। এই উপজেলায় বর্তমানে প্রার্থি থাকলেন ৭ জন।

ধামইরহাট উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন মনোনয়ন দাখিল করেছেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন- ওসমান আলী, শহীদুল ইসলাম, আবু নাসের মো. আফজাল হোসেন, আজহার আলী, আয়েন উদ্দিন ও মো. আতাউর রহমান। চ’ড়ান্ত বাছাইয়ে আয়েন উদ্দিনের মনোনয়ন পত্র বাতিল হয়। এই উপজেলায় বর্তমানে প্রার্থি থাকলেন ৫ জন।পত্নীতলা উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন মনোনয়ন দাখিল করেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন- আ.লীগ নেতা মো. খালেক চৌধুরি ও আব্দুল গাফ্ফার। দুজনই আ.লীগের শক্তিশালী নেতা বলে জানা গেছে। খালেক চৌধুরী উপজেলা আ.লীগের সভাপতি ও আব্দুল গাফ্ফার সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এই উপজেলায় চ’ড়ান্ত বাছাইয়ে ২ জন প্রার্থিই রয়ে গেছেন।

জানা যায়, মনোয়নয় জমা দেওয়ায়ার আগে থেকেই প্রার্থীরা সরব ছিলেন মাঠে। অনেকে ফেসবুক, পাড়া-মহল্লাায় ও নানা মাধ্যমে প্রার্থিতার জানান দিয়েছেন আগেভাগেই। আর প্রার্থীদের বেশিরভাগই ক্ষমতাসীন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের দায়িত্বশীল নেতাকর্মী বা সর্মথকরা।

কিউএনবি/অনিমা/১৮ এপ্রিল ২০২৪/সকাল ১১:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit