মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম
জামায়াতের এমপির ভিডিও ভাইরাল, ষড়যন্ত্রের দাবি করে ফেসবুকে পোস্ট মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড মেসিকে নিয়ে আবেগঘন মন্তব্য কুবার্সির তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি, লালমনিরহাটে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা, ব্যারাজের সব গেট উন্মুক্ত ডোমারে মাদার ডেন্টাল কেয়ার এর শুভ উদ্বোধন জামায়াতের এমপির ভাইরাল ভিডিও নিয়ে এবার মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা ফরিদপুরে ইজিবাইকচালক হত্যায় দুইজনের যাবজ্জীবন ডোমার থানার বিশেষ অভিযানে মাদক মামলার ১০ জন আসামী গ্রেফতার পার্বতীপুরে মা মেয়ের আত্মহত্যার নতুন মোড়, হত্যা সন্দেহে পরিবারের সংবাদ সম্মেলন  

মাহির সঙ্গে প্রেম, যা বললেন জয়

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ১০২ Time View

বিনোদন ডেস্ক : একসঙ্গে সিনেমা না করলেও চিত্রনায়ক জয় চৌধুরীর সঙ্গে প্রায়ই দেখা যায় মাহিয়া মাহিকে। দুজনের মধ্যে বেশ ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বলে দাবি করেন তারা। তবে এরইমধ্যে গুঞ্জন রটেছে প্রেম করছেন তারা। সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনে তাদের দুজনকে একসঙ্গে সাক্ষাৎকার দিতে দেখা যায়। এরপর থেকেই এই গুঞ্জন চাউর হয়।

সেখানে জয় বলেছিলেন, ‘খোলামেলা বিষয়টা আসলে সবাই ভালোভাবে নেন না। গোপন থাকলে বিষয়টার মধ্যে একটা পবিত্রতা থাকে। মাহির সঙ্গে আমার বন্ধুত্ব অল্প দিনের হলেও আমাদের সম্পর্কের গভীরতা অনেক।’অন্যদিকে মাহি বলেছেন, ‘জয়ের সঙ্গে অল্প সময়েই আমার বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছে। ওর সঙ্গে ২০১৯ থেকেই আমার বেশ ভালো সম্পর্ক। কিন্তু গোপন রেখেছিলাম। কারণ, যেকোনো জিনিস গোপন রাখলে সেটা সুন্দর থাকে।’

তাদের এই বক্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয় নতুন আলোচনা-সমালোচনা। এ নিয়ে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন মাহিয়া মাহি। তাদের দুজনের মধ্যে প্রেম আছে কি না, সেসব বিষয় পরিষ্কার করেছেন জয়। তিনি বলেন, ‘মাহির সঙ্গে আমার প্রেম–ট্রেম তো প্রশ্নই আসছে না। আমরা খুব ভালো বন্ধু। আমি, মাহিসহ যারা আমাদের গ্রুপে আছেন, সবাই পরিবারের মতো। এতে আমার পরিবার থেকে কোনো সমস্যা নেই।

আমাদের এমন কোনো সম্পর্ক নেই, যেটা নিয়ে কথা-চালাচালি হবে। আমাদের অনেক পবিত্র একটি সম্পর্ক। অনেক ভালো বন্ধু।’সম্প্রতি রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের পর পুরোদমে কাজে ফেরার ঘোষণা দেন মাহিয়া মাহি। শাকিব খানের  ‘রাজকুমার’-এ ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন মাহি।

 

 

কিউএনবি/আয়শা/১৭ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৬:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit