মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের অগ্রগণ্য অবদান রয়েছে

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ১৩৭ Time View

ডেস্ক নিউজ : ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। এ দিবসটি উদযাপন উপলক্ষে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) দুপুরে খুলনা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।

সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের অগ্রগণ্য অবদান রয়েছে। মুক্তিযুদ্ধকালে প্রশাসনিক কাঠামো গড়ে তোলা, মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সৃষ্টিতে বহির্বিশ্বের সাথে যোগাযোগ স্থাপন ও যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে মুজিবনগর সরকার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল হুসেইন খাঁনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তৃতা করেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক আবু সাইদ, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আলমগীর কবির ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরদার মাহাবুবার রহমান। আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৭ এপ্রিল ২০২৪,/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit