মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ জন 

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ১৮২ Time View

মো: সালাহউদ্দিন আহমেদ: নরসিংদীর রায়পুরায় বালু ব্যবসা এবং আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে সাগর মিয়া (২৬) নামে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় গুলিবিদ্ধসহ আহত হয়েছেন আরো অন্তত ১০ জন। বুধবার (১৭ এপ্রিল) সকালে রায়পুরা উপজেলার চরাঞ্চল নিলক্ষা ইউনিয়নের বীরগাঁও সোনাকান্দি এলাকায় এই ঘটনা ঘটে।নিহত সাগর মিয়া নিলক্ষা ইউনিয়নের সোনাকান্দি গ্রামের জয়নাল মিয়ার ছেলে এবং পেশায় রাজমিস্ত্রি।

পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার ও বালু ব্যবসা নিয়ন্ত্রণসহ বিরোধের কারণে দীর্ঘদিন ধরে এলাকা ছাড়া ছিলেন কান্দাপাড়া এলাকার রাজিব আহমেদসহ তার গ্রুপ। বুধবার ভোরে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এলাকা দখলের জন্য বীরগাঁও, সোনাকান্দি, আমিরাবাদসহ ইউনিয়নের বিভিন্ন স্থানে হামলা চালায় রাজিব গ্রুপ। এসময় প্রতিরোধ গড়ে তুলতে গেলে বীরগাঁও এলাকার আনোয়ার গ্রুপের সাথে সংঘর্ষ বাধে। দুপক্ষে গোলাগুলিতে বেশ কয়েকজন আহত হয়। এরমধ্যে নরসিংদী জেলা হাসপতালে নেয়ার পথে মৃত্যু হয় সাগর মিয়া নামে এক রাজমিস্ত্রির। পুলিশী গ্রেপ্তার এড়াতে আহতদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেছেন স্বজনরা। তাৎক্ষানিক আহতদের নাম পরিচয় জানা যায়নি।

নরসিংদীর সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল-আলম জানান, সোনাকান্দি এবং আমিরাবাদ গ্রামের পূর্ববিরোধসহ বালু ব্যববসাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন নিহতের পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

কিউএনবি/অনিমা/১৬ এপ্রিল ২০২৪,/বিকাল ৩:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit