মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম
মজুরি বৃদ্ধি ঘিরে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার অভিযোগ,পদক্ষেপের দাবি সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে যা আছে শিক্ষার্থীদের বৃত্তির তথ্য এন্ট্রি ও সংশোধনের নির্দেশ মাউশির পার্বতীপুরে দুই ইটভাটা মালিককে ১ লাখ টাকা জরিমানা সুখবর পেলেন ঋতুপর্ণারা আটোয়ারীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ রামগড় ৪৩ বিজিবির অভিযানে  ভারতীয় মদ জব্দ। আশুলিয়ায় সংসদ সদস্য সালাউদ্দিন বাবুকে বরণে মোটরচালক দলের শুভেচ্ছা মিছিল হাতিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের মতো ইউরোপও ভুল সিদ্ধান্তের ফল ভুগছে: আরাগচি

থানার সামনে অটোরিকশা চাপায় কৃষকের মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৫৪ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কবিরহাট থানার সামনে সিএনজি চালিত অটোরিকশার চাপায় মো.সফি উল্যাহ (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে কবিরহাট থানার উপপরিদর্শক (এসআই) ইমদাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, সোমবার রাত সাড়ে ৮টার দিকে কবিরহাট থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে নোয়াখালী জেলা শহর মাইজদীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।

নিহত সফি উল্যাহ কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের জগদানন্দ গ্রামের আব্দুর রশীদের ছেলে। অপরদিকে, দুর্ঘটনার পরপরই অভিযান চালিয়ে অটোরিকশার চালক মো. ইউসুফকে (২৭) আটক করে পুলিশ। তিনি কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের আশ্রাফপুর গ্রামের মনির আহম্মদের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাতে ব্যক্তিগত কাজে স্থানীয় এক ইউপি সদস্যের সঙ্গে কবিরহাট থানার সামনে আসেন সফি উল্যাহ। রাত সাড়ে ৮টার দিকে সড়ক পার হওয়ার সময় কবিরহাটগামী একটি সিএনজি চালিত অটোরিকশা তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেলা শহর মাইজদীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তার মৃত্যু হয়। এসআই ইমদাদুল ইসলাম আরও বলেন, দুর্ঘটনার পরপরই অটোরিকশার চালককে আটক করা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

কিউএনবি/আয়শা/২১ জুলাই ২০২৬,/রাত ৮:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit