শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

৫ কোটি টাকা নিয়ে উধাও পূবালী ব্যাংক শাখা ব্যবস্থাপক, মামলা দায়ের

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ১৮৭ Time View

ডেস্ক নিউজ : চাঁদপুর পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দীর বিরুদ্ধে ৫ কোটি টাকা আত্মসাৎ করে উধাও হওয়ার অভিযোগে মামলা ও জিডি হয়েছে। 

চাঁদপুর শহরে নতুন বাজার শাখা পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দী অধিক মুনাফা দেয়ার কথা বলে গ্রাহকদের কাছ থেকে ৫ কোটি টাকা নেন। এরপর ৪ এপ্রিল বিকাল ৩টার পর থেকে তাকে খুঁজে পাওয়া যায়নি। 

তিনি নিখোঁজ রয়েছে জানিয়ে মঙ্গলবার (১৬ এপ্রিল) চাঁদপুর সদর মডেল থানায় জিডি করেছেন বর্তমান দায়িত্বরত ব্যবস্থাপক মো. হুমায়ুন কবির। 

অন্যদিকে ২ জন গ্রাহক তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেছেন। 

ব্যাংক ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দী জেলার কচুয়ার ঘাগড়া গ্রামের বাসিন্দা। তবে তিনি স্বপরিবারে কুমিল্লায় থাকতেন এবং সেখান থেকে চাঁদপুরে এসে দায়িত্ব পালন করতেন। 

এ ঘটনা প্রকাশ হওয়ার পর পরিবারের কাউকে পাওয়া যায়নি। 

কিউএনবি/অনিমা/১৬ এপ্রিল ২০২৪,/সকাল ১১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit