শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম
মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির নেতানিয়াহুর গ্রেফতারি পরোয়ানার জের, আইসিসির ওপর নতুন আঘাত ট্রাম্পের ইউটিউবার ধ্রুব রাঠি পুলিশের হাতে আটক সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন ‘জেলে ঢোকান বা গুলি করুন, আমরা পিছু হটবো না’ কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই কয়েক মাস: হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে চিঠি দিলেন তৃণমূলের এমপি ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে নজিরবিহীন কড়াকড়ি, বন্ধ মেট্রোর ৪৫ স্টেশন ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ৬ প্রদেশে বিদ্যুৎ বন্ধ নাভি পিল্লেকে নোবেল শান্তি পুরস্কার মানবাধিকারের গুরুত্বের স্বীকৃতি: জাতিসংঘ ২৪ ঘণ্টায় ১৪০০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেন সরকারের

ফুলবাড়ীতে কেন্দ্রীয় মসজিদের ইমামের মৃত্যু জানাজায় হাজারো মানুষ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ১২৬ Time View

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার নিমতলা মোড়ে অবস্থিত কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ ইমদাদুল হক গত ১৪/০৪/২০২৪ইং তারিখে রাত আনুমানিক ১ টার দিকে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর।পরদিন বাদ জোহর ফুলবাড়ী কেন্দ্রীয় কানাহার ঈদগাহ মাঠে জানাজা শেষে কানার কেন্দ্রীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।জানা যায় হাজার মানুষ অংশগ্রহণ করেন।দীর্ঘ ২৭-২৮ বছর ধরে ফুলবাড়ীর কেন্দ্রীয় মসজিদের ইমামতির দায়িত্ব পালন করেছেন তিনি। কয়েক মাস যাবত গুরুতর অসুস্থ ছিলেন।

জানাযায় অংশগ্রহণ করেন ফুলবাড়ী উপজেলার সর্বজনীন শ্রদ্ধাভাজন আলেমেদ্বীন কানাহার মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু মুসা মোহাম্মদ, ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, পৌর মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন, ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, সাবেক পৌর মেয়র মর্তুজা সরকার মানিক, নিমতলা মোড় কেন্দ্রীয় মসজিদের সাধারণ সম্পাদক আজমল হোসেন, ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আল আমিন বিন আমজাদ সহ ফুলবাড়ীর কয়েক হাজার মানুষ জানাজায় অংশগ্রহণ করেন।

জানাযার নামাজ পড়ান মরহুমের একমাত্র ছেলে হাফেজ নোমান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা সন্তান ও এক ছেলে সন্তানকে রেখে যান। গুনী এই ইমাম দীর্ঘদিন যাবত কেন্দ্রীয় মসজিদের ইমামতির দায়িত্ব পালন করায় হাজারো ভক্ত উপস্থিত হয় তার জানা যায়।এ বিষয়ে নিমতলা মোড় কেন্দ্রীয় মসজিদের সাধারণ সম্পাদক আজমল হোসেন জানান তিনি দীর্ঘ ২৭-২৮ বছর যাবত নিষ্ঠা ও সততার সাথে ফুলবাড়ী কেন্দ্রীয় মসজিদের ইমামতির দায়িত্ব পালন করেছেন। তার রুহের মাগফেরাত কামনা করছি, পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি সকলে শ্রেণির মানুষ সমবেদনা জানান।

কিউএনবি/অনিমা/১৫ এপ্রিল ২০২৪/দুপুর ২:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit