শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
আবারও পেছানো হলো আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজা কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত এটি গণমানুষের বাজেট : স্বরাষ্ট্রমন্ত্রী আদ্-দ্বীনের রোগীদের ৬ হাসপাতালে যথাযথ চিকিৎসা দেয়ার নির্দেশনা অভিবাসন কমাতে বড় সিদ্ধান্তের পথে সুইজারল্যান্ড, নজিরবিহীন গণভোটের আয়োজন সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগে মমতার বিরুদ্ধে মামলা বিশ্বকাপে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন যারা রবিবার জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই হতে পারে : রয়টার্স ট্রাম্পের যুদ্ধ থামানোর সিদ্ধান্তে হতবাক নেতানিয়াহু, জানতেন না কিছুই! ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল

সরাইলে শিশুদের ঝগড়া থেকে বড়দের মারামারি!

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ২২৯ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুকুরে গোসল করা নিয়ে দুই শিশুর মধ্যে ঝগড়ার জের ধরে রবিবার দুপুর তেকে বিকেল নাগাদ বড়দের মধ্যে মারামারি হয়। এতে দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামের এ সংঘর্ষে আহতরা জেলা সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে স্থানীয় পুকুরে মোল্লা বাড়ি ও বাবুর বাড়ির দুই গোষ্ঠীর দুই শিশু পুকুরে গোসল করতে যায়৷ পুকুরের ঘাটলায় দুই শিশুর মধ্যে ঝগড়া হয়। বিষয়টি জানতে পেরে ওই দুই শিশুর পরিবারের সদস্যরা এসে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। এরই জের ধরে ওই দুই গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর কিছুক্ষণ পর বিকেলে আবারও তারা সংঘর্ষে জড়ায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি দুইজনকে আটক করে থানায় নিয়ে আসে।

সরাইল থানার পরিদর্শক (তদন্ত) আ স ম আতিকুর রহমান জানান, এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এই ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে সে অনুযায়ি ব্যবস্থা নেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ এপ্রিল ২০২৪,/রাত ৯:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit