মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ ৩ আগস্ট জামায়াতের এমপির ভিডিও ভাইরাল, ষড়যন্ত্রের দাবি করে ফেসবুকে পোস্ট মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড মেসিকে নিয়ে আবেগঘন মন্তব্য কুবার্সির তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি, লালমনিরহাটে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা, ব্যারাজের সব গেট উন্মুক্ত ডোমারে মাদার ডেন্টাল কেয়ার এর শুভ উদ্বোধন জামায়াতের এমপির ভাইরাল ভিডিও নিয়ে এবার মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা ফরিদপুরে ইজিবাইকচালক হত্যায় দুইজনের যাবজ্জীবন ডোমার থানার বিশেষ অভিযানে মাদক মামলার ১০ জন আসামী গ্রেফতার

নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন তামিম, সাকিব, মিরাজরা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ৯০ Time View

স্পোর্টস ডেস্ক : আজ বাংলা নববর্ষের প্রথম দিন। বৈশাখ আর বাঙালি মিলেমিশে একাকার বাংলায়। তাই পহেলা বৈশাখ নিয়ে উচ্ছ্বাসের যেন শেষ নেই বাঙালির। এই উৎসব ভাগাভাগি করেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট শেয়ার করে সমর্থমকদের শুভেচ্ছা জানিয়েছেন, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদরা।

তামিম লিখেছেন, ‘সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।’ আরেক পোস্টে সাকিব লিখেছেন, ‘শুভ নববর্ষ! আশা করি আমাদের সবার জীবনে এই নতুন বছর অঢেল সুখ, শান্তি এবং আনন্দ নিয়ে আসবে।’ বাংলাদেশ দলের ডানহাতি পেসার তাসকিন আহমেদ নববর্ষের শুভেচ্ছা জনিয়ে লিখেছেন, ‘নববর্ষে নবরূপ রাঙিয়ে দিক প্রতিটি মুহূর্ত।

সুন্দর সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো। শুভ নববর্ষ সকলকে।’অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ লিখেছেন, ‘আনন্দ, উন্নতি ও শুভকামনার বার্তা নিয়ে নতুন বছরের সূচনায় ভরে উঠুক সকলের জীবন। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ ১৪৩১।’উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস নববর্ষের শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘শুভ নববর্ষ! সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।’

 

 

কিউএনবি/আয়শা/১৪ এপ্রিল ২০২৪,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit