শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম
আবারও পেছানো হলো আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজা কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত এটি গণমানুষের বাজেট : স্বরাষ্ট্রমন্ত্রী আদ্-দ্বীনের রোগীদের ৬ হাসপাতালে যথাযথ চিকিৎসা দেয়ার নির্দেশনা অভিবাসন কমাতে বড় সিদ্ধান্তের পথে সুইজারল্যান্ড, নজিরবিহীন গণভোটের আয়োজন সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগে মমতার বিরুদ্ধে মামলা বিশ্বকাপে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন যারা রবিবার জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই হতে পারে : রয়টার্স ট্রাম্পের যুদ্ধ থামানোর সিদ্ধান্তে হতবাক নেতানিয়াহু, জানতেন না কিছুই! ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল

রাঙামাটিতে সেনা রিজিয়নের আয়োজনে ২দিন ব্যাপী বৈশাখী মেলা

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ১০৫ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : পহেলা বৈশাখ বাঙালির একটি সর্বজনীন লোক-উৎসব। আনন্দঘন পরিবেশে বাংলা নতুন বছরকে বরণ করে নিতে রাঙামাটি রিজিয়ন ৩০৫ পদাতিক ব্রিগেডের অধীনস্থ সকল ইউনিটের অংশগ্রহণে ১১ ইস্ট বেঙ্গলের প্রশিক্ষণ মাঠে দুই দিনব্যাপী “বৈশাখী মেলা-১৪৩১” অয়োজন করা হয়েছে।

রোববার সকালে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে, বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি।

এসময় সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা ও সেনা সদস্যসহ তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর প্রধান অতিথি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। রোববার (১৪ এপ্রিল) সকাল থেকে মেলাটি সকল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

মেলায় পহেলা বৈশাখের বাহারী খাবার, পান্তা/ইলিশ, বিভিন্ন প্রকারের পিঠা, বানর খেলা, সাপ খেলা সহ বিভিন্ন খেলা, পুতুল নাঁচ, বায়োস্কোপ, হস্ত শিল্পের প্রদর্শনী ও নাগর দোলার স্টল স্থাপন করা হয়েছে।

এছাড়াও নির্বাচিত শিল্পী এবং লেকার্স পাবলিক স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাহাড়ি ও বাঙালিদের মাঝে সু-সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে এ ধরণের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে রিজিয়ন কর্তৃপক্ষ।

 

 

কিউএনবি/আয়শা/১৪ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit