শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম
টেস্ট ক্রিকেটে রুটের বিশ্বরেকর্ড সৌদি পাইপলাইনে হামলার ঘটনা প্রমাণ করে ‘ইরানকে বিশ্বাস করা যায় না’ সৌদির তেল পাইপলাইনে হামলার নিন্দায় ইরাক-কুয়েত-বাহরাইন রাষ্ট্র-প্রতিষ্ঠান পরিচালনায় নারীরা সমানভাবে সক্ষম: রিজভী জাতীয় ঈদগাহ এলাকা থেকে দুই মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রে জি-২০ সম্মেলনে পুতিনের সঙ্গে সাক্ষাত করতে চান জেলেনস্কি বিশেষজ্ঞ চিকিৎসক মতিউর রহমান মোল্লা আর নেই ফরিদপুরে বস্তায় অজ্ঞাত ব্যক্তির ছয় টুকরো মরদেহ উদ্ধার মোখায় হুথিদের ওপর সৌদি সমর্থিত বাহিনীর ড্রোন হামলা, ক্ষয়ক্ষতি নিয়ে যা জানা গেল ‘বাহরাইনে পঞ্চম নৌবহরের সদরদপ্তরে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল ইরান’, স্বীকার নৌমন্ত্রীর

আবারও পেছানো হলো আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৮০ Time View

ডেস্কনিউজঃ ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় জানাজা জুনের শেষ ভাগ বা জুলাইয়ের শুরুতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রথম দিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হওয়ার পর তার জানাজা নিয়ে নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) তেহরানের মেয়র আলিরেজা জাকানি বলেন, পূর্বনির্ধারিত সময়ের পরিবর্তে জানাজা অনুষ্ঠান পেছানো হয়েছে। এক বিবৃতিতে তিনি জানান, মহররম মাসের প্রথম ১০ দিনের শোকানুষ্ঠান শেষ হওয়ার পর রাষ্ট্রীয় দাফনের আয়োজন করা হবে। খবর এনডিটিভির।

এর আগে ইরান জানিয়েছিল, ইসলামি বছরের প্রথম মাস মহররমের শুরুতে তিন দিনের রাষ্ট্রীয় অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে শিয়া মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারবালার শোক স্মরণ পালনের বিষয়টি বিবেচনায় নিয়ে সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে।

নতুন ঘোষণা অনুযায়ী, খামেনির দাফন অনুষ্ঠান মহররমের দ্বিতীয় দশকে, অর্থাৎ ২৬ জুন থেকে ৫ জুলাইয়ের মধ্যে অনুষ্ঠিত হবে।

তেহরানের কর্মকর্তারা আশা করছেন, এ অনুষ্ঠানে প্রায় দুই কোটি মানুষ অংশ নেবে।

প্রায় ৩৭ বছর ধরে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করা খামেনি গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে নিজ বাসভবনে নিহত হন। তার রাষ্ট্রীয় দাফন প্রথমে ৪ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও যুদ্ধ পরিস্থিতির কারণে তা স্থগিত করা হয়েছিল।

কিউএনবি/বিপুল/১২.০৬.২০২৬/রাত ১১.৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit