বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী : পিএসজি-বার্সেলোনার লড়াইয়ে জিতবে কারা ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে? প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না চীনের মেদোগ বাঁধ: ঝুঁকি মোকাবেলায় জাপান ও ভারতের আগাম প্রস্তুতি প্রয়োজন বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে: আইনমন্ত্রী আর্জেন্টিনা ম্যাচে রেফারিকে ‘জালিম’ বলা সেই ফুটবলারকে বড় শাস্তি দিল ফিফা মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম মসজিদ-মন্দির সবসময় রাজনীতির বাইরে রাখতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ভারতের ম্যাচে কেন বারবার ডাক পড়ে এই বাংলাদেশির?

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৫৫ Time View

স্পোর্টস ডেস্ক : আম্পায়ারিংয়ে ধারাবাহিক সুনাম ও নির্ভুল সিদ্ধান্তের পুরস্কার পাচ্ছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। আইসিসির এলিট প্যানেলের এই আম্পায়ার এবার আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের চলমান একমাত্র টেস্ট ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন।

আইসিসির শীর্ষ প্যানেলের সদস্য হওয়ায় বিশ্বের প্রভাবশালী দলগুলোর ম্যাচে নিরপেক্ষ আম্পায়ার হিসেবে নিয়মিতই ডাক পড়ছে সৈকতের। এর আগে বোর্ডার-গাভাস্কার ট্রফি, ভারত-ইংল্যান্ড ওয়ানডে ও টেস্ট সিরিজ এবং ভারত-নিউজিল্যান্ড সিরিজের মতো হাইভোল্টেজ সব ম্যাচে মাঠ ও টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন তিনি। এমনকি ঐতিহ্যবাহী অ্যাশেজের মঞ্চেও আম্পায়ারিংয়ের গৌরব অর্জন করেছেন এই বাংলাদেশি।

২০২৪ সালের বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতের যশস্বী জয়সওয়ালকে দেওয়া তার একটি ‘সাহসী’ আউটের সিদ্ধান্ত ক্রিকেট বিশ্বে ব্যাপক প্রশংসিত হয়েছিল। ক্রিকেট প্রশাসনের নিরপেক্ষতার নীতি মেনে ভারতের ম্যাচগুলোতে এখন নিয়মিত ও বিশ্বস্ত মুখ হয়ে উঠেছেন অভিজ্ঞ এই বাংলাদেশি আম্পায়ার।

কিউএনবি/অনিমা/০৬.০৬.২০২৬/বিকাল ৩:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit