মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম
উজানের ঢলে কুড়িগ্রামের নদ-নদীর পানি বাড়ছে, দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন যশোরের শার্শার ইঞ্জিন চালিত টলি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ফুলবাড়ীতে পুরনো প্রশ্নে এইচএসসি পরীক্ষা, কেন্দ্র সচিবসহ ৫ জনকে অব্যাহতি নোয়াখালীতে পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের কার সঙ্গে প্রেম করছেন শেহনাজ, ভিডিও ভাইরাল নওগাঁর বদলগাছীতে কলার পাতা কাটা নিয়ে সংঘর্ষে বড় ভাই নিহত, আটক ২ একাডেমি‘র পরিচালক হলেন অঞ্জন কুমার চিছাম মিথ্যা মামলায় ৬ সাংবাদিকের জামিন নারী পোশাক শ্রমিককে ধর্ষণ চেষ্টায় বাসের হেলপার গ্রেফতার 

মেসির গোল-অ্যাসিস্টে দুর্দশা কাটল মায়ামির

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ৯৮ Time View

স্পোর্টস ডেস্ক : হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে ওঠার পর এই প্রথম শুরুর একাদশে ফিরলেন লিওনেল মেসি। গ্যালারির প্রায় ৭৩ হাজার দর্শককে সামনে রেখে কী অসাধারণ ফুটবল শৈলীই না তুলে ধরলেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

বক্সের বাইরে থেকে অসাধারণ গোলের পাশাপাশি দারুণ একটি অ্যাসিস্টও করেন মেসি। যদিও অ্যারোহেড স্টেডিয়ামে ম্যাচের ষষ্ঠ মিনিটেই এরিক থমির গোলে এগিয়ে যায় কানসাস। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ১৮তম মিনিটে বক্সের অনেকটা বাইরে থেকে নিখুঁত এক পাস দেন মেসি। যা গোলে পরিণত করেন দিয়েগো গোমেস।

বিরতির  পর মেসির গোলে এগিয়ে যায় মায়ামি। ৫১তম মিনিটে ২৫ গজ দূর থেকে বাঁ পায়ের বাকানো শটে জালের ঠিকানা খুঁজে নেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। কিন্তু ৫৮তম মিনিটে কানসাসকে সমতায় ফেরান থমি। অবশ্য ৭১তম মিনিটে লুইস সুয়ারেসের গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে মায়ামি। এ জয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার শীর্ষে ওঠেছে তারা। ৯ ম্যাচে তাদের পয়েন্ট ১৫।

 

 

কিউএনবি/আয়শা/১৪ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit