শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

যশোরের শার্শার ইঞ্জিন চালিত টলি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৩৯ Time View

শার্শা(যশোর)প্রতিনিধি: যশোরের শার্শায় ইঞ্জিন চালিত টলি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি গটেছে সোমবার সকাল আনুমানিক ৬টার দিকে শার্শা উপজেলার গোগা-বুদ্রুপুর সড়কের রুদ্রুপুর বাজারে।

নিহতরা হলেন যশোর কোতয়ালী থানার সুজনপুর গ্রামের জাহাঙ্গীর ভান্ডারীর ছেলে মোটরসাইকেল চালক নাহিদ (৪০) ও শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের জমাত আলীর ছেলে উষা (৩০)। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকালের দিকে একটি মোটরসাইকেলে করে তিন ব্যক্তি গোগা থেকে চা খাওয়ার উদ্দেশ্যে রুদ্রপুর বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে রুদ্রপুর-গোগাগামী পাকা সড়কের ওপর বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা ইঞ্জিন চালিত টলি সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় মোটরসাইকেল দুমড়েমুচড়ে যায়।

মোটরসাইকেলের চালকসহ দুইজন ঘটনাস্থলেই প্রাণ হারান। এ সময় মোটরসাইকেলের আরেক আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠান । ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং মরদেহ উদ্ধার করে আইনগত কার্যক্রম শুরু করে। এ বিষয়ে শার্শা থানা শামিনুল হক জানান , দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু হয়েছে এবং ঘাতক ইঞ্জিন চালিত টলি চালককে শনাক্তের চেষ্টা চলছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

 

কিউএনবি/আয়শা/২১ জুলাই ২০২৬,/রাত ৯:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit