মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম
উজানের ঢলে কুড়িগ্রামের নদ-নদীর পানি বাড়ছে, দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন যশোরের শার্শার ইঞ্জিন চালিত টলি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ফুলবাড়ীতে পুরনো প্রশ্নে এইচএসসি পরীক্ষা, কেন্দ্র সচিবসহ ৫ জনকে অব্যাহতি নোয়াখালীতে পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের কার সঙ্গে প্রেম করছেন শেহনাজ, ভিডিও ভাইরাল নওগাঁর বদলগাছীতে কলার পাতা কাটা নিয়ে সংঘর্ষে বড় ভাই নিহত, আটক ২ একাডেমি‘র পরিচালক হলেন অঞ্জন কুমার চিছাম মিথ্যা মামলায় ৬ সাংবাদিকের জামিন নারী পোশাক শ্রমিককে ধর্ষণ চেষ্টায় বাসের হেলপার গ্রেফতার 

বাঙালির সর্বজনীন উৎসব পয়লা বৈশাখ আজ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ৮৩ Time View

ডেস্ক নিউজ : আজ পয়লা বৈশাখ। বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হয়েছে নতুন বর্ষ ১৪৩১। নতুন বছরে সব ক্লেদ, জীর্ণতা দূর করে নতুন উদ্যমে বাঁচার অনুপ্রেরণা খুঁজবে সবাই।

নব আনন্দে জাগার আহ্বানে রমনার বটমূলে চিরায়িত আয়োজনে বরণ করে নেওয়া হলো বাংলা নতুন বছরকে। উৎসবপ্রিয় বাঙালির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ১৪৩১ সাল বরণ পেলো ভিন্ন রঙ।

গান, বাজনা, আলাপে প্রত্যাশা করা হলো সুন্দর আগামীর। সমবেত কণ্ঠে এ যেন মানবের জয়গান।

রবিবার (১৪ এপ্রিল) বাংলা নতুন বছরের প্রথম দিনে মুক্ত বাতাসে আবারও বর্ষবরণে গেয়ে উঠলো প্রাণ। বিগত বছরের অমঙ্গল দূর করে শুভ চিন্তার উদয় হোক এ প্রত্যাশা সবার।

সকালে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে যন্ত্রবাদনের মধ্য দিয়ে রমনার বটমূলে সূচনা হয় ছায়ানটের বর্ষবরণ ১৪৩১ এর অনুষ্ঠান। এর পরপরই পরিবেশন করা হয় সম্মিলিত কণ্ঠে রবীন্দ্রসংগীত।
 
রাজধানীতে ১৯৬৭ সালে প্রথম রমনার বটমূলে পয়লা বৈশাখের সূর্যোদয়ের সময় সংগীতানুষ্ঠানের আয়োজন করেছিল সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান ছায়ানট। সেই অনুষ্ঠানই মূলত নববর্ষ বরণের সাংস্কৃতিক উৎসবকে সারা দেশে বিস্তারিত হতে প্রেরণা সঞ্চার করেছে।

সেই থেকে (১৯৬৭) পয়লা বৈশাখ উদযাপনের একটা অবিচ্ছেদ্য অনুষঙ্গও হয়ে উঠেছে ছায়ানটের বর্ষবরণের রেওয়াজ। এরপর কেবল ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বৈরী পরিবেশের কারণে অনুষ্ঠান হয়নি। ২০০১ সালে এ গানের অনুষ্ঠানে জঙ্গিরা ভয়াবহ বোমা হামলা করে। এতেও অনুষ্ঠানের ধারাবাহিকতায় ছেদ পড়েনি।

ছায়ানটের পাশাপাশি বর্ষবরণে থাকছে চারুকলার মঙ্গল শোভাযাত্রা, বাংলা একাডেমি প্রাঙ্গণে রকমারি কারুপণ্যের সম্ভার নিয়ে বৈশাখী মেলা প্রভৃতি।

কিউএনবি/অনিমা/১৪ এপ্রিল ২০২৪/সকাল ১০:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit