মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম

জলঢাকায় শাহ্ গোরক কামাল (রঃ) পীরের মাজার ময়দানে ঈদের বিশাল জামাত অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪
  • ১৩১ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর জলঢাকার ঐতিহ্যবাহী পাইটকাপাড়া ধর্মপাল শাহ্ গোরক কামাল (রঃ) পীরের মাজার ঈদগাঁহ ময়দানে ঈদের বিশাল জামাত অনুষ্ঠিত হয়েছে।মুসলিম জাতীর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ আনন্দ, দীর্ঘ ১মাস সিয়াম সাধনার পর আল্লাহ পাকের সন্তষ্টি লাভের আশায় বৃহস্পতিবার সকাল থেকে শুরু করে এলাকার হাজারো ধর্মপ্রাণ মুসলিম উক্ত ময়দানে সমেবেত হয়। ময়দান প্রাঙ্গণ যেন মুসলিম উম্মার মিলনমেলায় পরিনত হয় ঈদগাঁহ মাঠ। কমিটির নির্ধারিত সময়ে সকাল ১০টায় সকল বয়সের শ্রেনীপেশার মানুষ একই কাতারে জামাত বন্ধি হয়ে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।

নামাজ পরিচালনা করেন হযরত মাওঃ নাজমুল হুদা। শেষে নিজের আতœসুদ্ধি ও গুনাহ মাফের আশায় দুচোখের পানি ছেড়ে বিশেষ দোয়া ও মুনাজাত করেন আগত মুসুল্লিরা। এ সময় সকল দীধাদন্দ ভুলে একে অপরের সাথে ঈদের কুশল বিনিময় করেন তারা। ময়দানে পরিচালনা কমিটির সভাপতি হেলালুজ্জামান হিলু, সাধারণ সম্পাদক জাহিনুর ইসলাম বিএসসি, পরিচালক শিক্ষক মোর্শারফ হোসেন,মফিদুল ইসলাম, পাইটকাপাড়া ধর্মপাল শাহ্ গোরক কামাল (রঃ) পীরের মাজার হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হযরত মাওঃ আব্দুল হামিদ, শিক্ষক শাকিল মাহমুদ, হাফেজ আরেফিন ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।

উল্লেখ্য- সুলতানী আমলে উত্তর প্রদেশ থেকে পীরে কামেল শাহ্ গোরক কামাল (রঃ) পীর সাহেব এলাকায় দ্বীন ইসলাম প্রচারের জন্য কাজ করেন। তার মৃত্যুর পর সেখানে তাকে সমাহিত করা হয়। সেই থেকে পীর সাহেবের নামে ঈদগাঁহ ময়দানটি ঐতিহ্যবাহী ময়দান হিসাবে পুরা জেলায় পরিচিতি লাভ করে। পুরাতন ঐতিহ্যকে ধরে রাখতে সকলের সহযোগিতা কামনা করেন এলাকাবাসী।

কিউএনবি/অনিমা/১৩ এপ্রিল ২০২৪/সকাল ১০:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit