মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম
স্ত্রীকে ঝুলিয়ে মারার দৃশ্য ভিডিও কলে শ্বশুর-শাশুড়িকে দেখাল স্বামী জেলেনস্কিতে মুগ্ধ ট্রাম্প, পুতিনকে দেখছেন ভিন্ন চোখে: রিপোর্ট ভারতে মোহাম্মদ আলী জওহর বিশ্ববিদ্যালয় ঘিরে রাজনৈতিক ও আইনি বিতর্ক রাশিয়াকে ক্ষেপণাস্ত্র-সেনা দিয়ে ‌‘আখের গোছাচ্ছে’ উত্তর কোরিয়া শিক্ষার্থীদের ওপর ‘পেলেট গানের’ ব্যবহার কেন: সংসদে প্রিয়াঙ্কা গান্ধীর ক্ষোভ পাবলিক-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যবধান কমাতে কাজ করছে ইউজিসি ২১ শিক্ষার্থীর প্রাণ গেল, অথচ ধর্মেন্দ্রকে মালা পরালো বিজেপি: কংগ্রেস নেতা আজ বিশ্ব হেপাটাইটিস দিবস ফ্রান্সে দাবানল উসকে দেওয়ার অভিযোগে ২০ দিনে গ্রেফতার ১৬২ জন তিব্বতে একের পর এক ক্লোন ইয়াক, বিশ্বজুড়ে নৈতিকতা নিয়ে প্রশ্ন

১০ বছরের তিক্ততা মিটিয়ে ঈদে সালমানের বাড়িতে হাজির রণবীর-আলিয়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪
  • ২৪৯ Time View

বিনোদন ডেস্ক : বহু দিনের চাপা গুঞ্জন যে মোটেই ভালো সম্পর্কে নেই বলিউড ভাইজান সালমান খান ও রণবীর কাপুর। ধারণা করা হয়, ক্যাটরিনা কাইফের সাথে রণবীরের সম্পর্ক ভালোভাবে নেননি সালমান। তবে তা এখন অতীত, সম্পর্ক ভেঙে যাওয়ার পর ক্যাটরিনা ও রণবীর- দু’জনেই অন্য মানুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে এখন সংসারী। এর মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় সালমান খানের বাড়িতে ইদ উপলক্ষে ঢুঁ মারতে দেখা গেল রণবীর কাপুর ও আলিয়া ভাটকে। এদিন ভাইজানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গিয়েছিলেন তারা।

ঈদের দিন ভাইজানের বাংলো থেকে ভাইরাল হল তারই একটি ছবি। যেখানে সালমানের বান্দ্রার বাড়ির এক কর্মীর সঙ্গে ছবি তুলতে দেখা গেছে রণবীর-আলিয়াকে। আর সেই ছবিই বর্তমানে নেটপাড়ায় দাপিয়ে বেড়াচ্ছে। ভাইরাল ছবিতে দেখা গেল, রণবীর-আলিয়ার পরনে সাদামাটা পোশাক। সাধারণ সালোয়ারেই সেজেছেন অভিনেত্রী। ক্লিনসেভ লুকে ‘রাম’ রণবীর।

শুক্রবার সকালেই এই ছবি ফাঁস হয়। তারপর থেকেই অনুরাগীমহলে সালমান-রণবীরের একসঙ্গে কাজ করার জল্পনা তুঙ্গে। কারও ধারণা, ‘নীতিশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’-এর কোনও চরিত্রেই হয়তো সালমানকে চাইছেন রণবীর কাপুর।’ কেউ বলছেন, ‘অ্যানিম্যাল ২’তে ভাইজানকে ক্যামিও চরিত্রের প্রস্তাব দিয়েছেন অভিনেতা।’ এক অনুরাগী বললেন, ‘একে-অপরের সঙ্গে ১০ বছর ধরে কথা বলতেন না। তার মানে ইদেই কাছাকাছি এলেন সালমান-রণবীর। তাহলে কি নতুন কোনও কাজ আসছে?’ পুরো বিষয়টাই যদিও এখনও জল্পনার স্তরে।

ওইদিনই দুপুরে সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে জনসমুদ্র তৈরি হয়েছিল। যার জেরে কাতারে কাতারে সেই লোক সামলাতে বেগ পেতে হচ্ছিল ট্রাফিক পুলিশকে। এরপর সালমান বারান্দায় এসে অনুরাগীদের উদ্দেশে হাত নাড়তেই জনঅরণ্যের মাঝে বিদ্যুৎ খেলে যায়! যা সামাল দিতে শেষমেশ লাঠিচার্জ করতে হয় পুলিশকে। ভাই আরবাজ খানও ইদের পার্টি দিয়েছিলেন। যেখানে সালমান নিজেও হাজির হন। সূত্র : সংবাদ প্রতিদিন।

কিউএনবি/অনিমা/১২ এপ্রিল ২০২৪/সন্ধ্যা ৬:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit