বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হত্যা মামলার আসামিদের বাড়িতে বাদী পক্ষের ঘেরাওকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে অন্তত ১৫জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বিশুতারা গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি একজনকে আটক করে থানায় নিয়ে এসেছে।
সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, ৭ মার্চ বিশুতারা গ্রামের নিজ বাড়ির পাশ থেকে রোকেয়া বেগম (৬৫) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়। রোকেয়া বেগম ওই গ্রামের পশ্চিম পাড়া বড় বাড়ির আবুল কালামের স্ত্রী। এ ঘটনায় নিহতের ছেলে মন্নাফ মিয়া বাদী হয়ে ছয়জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। ইতিমধ্যেই পুলিশ একাধিক আসামীকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার বাদী পক্ষের লোকজন আসামি ধরতে প্রতিপক্ষের বাড়ি ঘেরাও করে। এনিয়ে দুইপক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
কিউএনবি/অনিমা/১২ এপ্রিল ২০২৪,/সকাল ১১:৪৫