মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

দেশবাসীর প্রতি আইনমন্ত্রীর বার্তা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
  • ১১৯ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীর প্রতি বার্তা দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পি। ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের ওই সংসদ সদস্য এক ভিডিও বার্তায় ঈদুল ফিতরকে কেন্দ্র করে মানবিক মূল্যবোধকে লালন করার আহবান জানান। মন্ত্রীর ব্যক্তিগত সহকারি আলাউদ্দিন বাবুর ফেসবুক পেজে ভিডিও বার্তাটি পাওয়া যায়। স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা এ ভিডিওটি শেয়ার করেন।
ভিডিও বার্তায় আইনমন্ত্রী বলেন, ‘এক মাস সিয়াম সাধনা করেছেন তাদের জন্য অত্যন্ত আনন্দের এই ঈদ। সকল মানুষের সমান অধিকার সেটার উপাদান ঈদুল ফিতরে বিদ্যমান। ঈদ ধনী, গরীব, উঁচু, নিচু সকলকে এক কাতারে দাঁড় করায়। পরস্পরকে সম্প্রীতি, সৌহার্দ্য, সহমর্মিতা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে।’তিনি বলেন, ‘ঈদের পূর্নাঙ্গ আনন্দ ও খুশি নিশ্চিত করতে  সহমর্মিতা, কল্যাণের মাধ্যমে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব প্রতিবেশির সঙ্গে সম্পর্ক ঘনিষ্ট করতে হবে। তাদের বিপদে পাশে দাঁড়াতে হবে। মানবিক মূল্যবোধকে লালন করতে হবে। এক মাস সিয়াম সাধনায় আমরা যে শিক্ষা পেয়েছি তা যদি লালন করতে পারি ও ছড়িয়ে দিতে পারি তাহলেই কল্যাণ।’

কিউএনবি/অনিমা/১১এপ্রিল ২০২৪/দুপুর ১২:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit