শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

খালেদা জিয়া ভোটাধিকার ও গণতন্ত্রের লড়াইয়ে দেশের মানুষকে সাহস জুগিয়েছেন: সাইফুল হক

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১০৬ Time View

নিউজ ডেক্স : বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও ঢাকা-১২ আসনে বিএনপি সমর্থিত সংসদ সদস্য প্রার্থী সাইফুল হক বলেছেন, ভোটাধিকার ও গণতন্ত্রের প্রশ্নে খালেদা জিয়ার দৃঢ়চিত্ত ভূমিকা স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে দেশের জনগণকে সাহস জুগিয়েছে, অনুপ্রাণিত করেছে। রোববার (১১ জানুয়ারি) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করেন ও তার আপসহীন সংগ্রামী জীবনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। একইসঙ্গে তিনি জিয়াউর রহমানের কবরও জিয়ারত করেন ও তার আত্মার মাগফিরাত কামনা করেন।

তিনি বলেন, আগামীতে যারা গণতন্ত্র ও অধিকারের জন্য লড়াই করবেন- খালেদা জিয়া তাদের কাছেও সাহসের বাতিঘর হিসেবে থেকে যাবেন। তিনি আশা করেন বিএনপির চেয়ারম্যান হিসাবে তারেক রহমান দক্ষতা ও প্রজ্ঞার সঙ্গে খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার এগিয়ে নেবেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ও সাইফুল হকের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, যুগ্ম সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান,

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য এল রহমান, শাহ আলম, মোজাম্মেল হোসেন সেলিম, মনিরুল আলম রাহিমী, সেলিমুজ্জামান সেলিম, রিতা খানম, ঢাকা মহানগর উত্তর শ্রমিকদলের আহ্বায়ক কাজী রাজা, ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সাধারণ সম্পাদক রোকেয়া তামান্না, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন সাধারণ সম্পাদক লিপকন, তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রদলের সভাপতি আতিক, ছাত্রদল নেতা সাজ্জাদসহ আরও অনেকে।

 

 

 

কিউএনবি/মহন/১২ জানুয়ারি ২০২৬,/দুপুর ১২:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit