বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম

দুই ম্যাচ নিষিদ্ধ হতে পারেন রোনালদো

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ৯৪ Time View

স্পোর্টস ডেস্ক : কিন্তু পর্তুগিজ উইঙ্গারকে আরও এক ম্যাচ নিষিদ্ধ থাকতে হবে।  সৌদি আরবের বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, সবমিলিয়ে দুই ম্যাচ নিষিদ্ধ হতে যাচ্ছেন পর্তুগিজ তারকা। এর মধ্যে আল বুলাইহিকে ফেলে দিয়ে লাল কার্ড দেখায় এক ম্যাচ এবং বাকি এক ম্যাচ নিষিদ্ধ থাকতে হবে রেফারির সঙ্গে দুর্ব্যবহার করায়।

সৌদি সুপার কাপে আল হিলালের বিপক্ষে ওই ম্যাচের একদম শেষদিকে মাঠের বাইরে যাওয়া বলের দখল নিতে গিয়ে আল বুলাইহিকে রেসলিংয়ের ভঙ্গিতে কনুইয়ের গুঁতো মারেন রোনালদো। তাতে ছিটকে পড়ে যান আল হিলাল ডিফেন্ডার।  

ঘটনা ঘটে যাওয়ার সঙ্গে সঙ্গে দৌড়ে এসে রোনালদোকে লাল কার্ড দেখান রেফারি। লাল কার্ড দেখার পর রেফারির ওপর আক্রমণাত্মক ভঙ্গিতে ক্ষোভ ঝাড়েন রোনালদো। প্রথমে মুষ্টি তুলে প্রতিবাদ করেন রোনালদো। পরে মাঠ ছাড়ার আগে রেফারিকে নিয়ে উপহাস করতেও দেখা যায় তাকে।  

এবারই প্রথম সৌদি আরবে সরাসরি লাল কার্ড দেখলেন রোনালদো। এর আগে গত ফেব্রুয়ারিতে সৌদি লিগে আল শাবাবের দর্শকদের দিকে অশালীন অঙ্গভঙ্গি করে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন তিনি।  

আল হিলালের বিপক্ষে রোনালদো যখন লাল কার্ড দেখে মাঠ ছাড়েন, তখন তার দল আল নাসর পিছিয়ে ছিল ০-২ গোলে। পরে একটি গোল শোধ করেন আল নাসরের সেনেগালিজ ফরোয়ার্ড সাদিও মানে। কিন্তু শেষ পর্যন্ত ২-১ গোলে জিতে আসরের ফাইনালে উঠে যায় আল হিলাল।

 

 

কিউএনবি/আয়শা/১০ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৭:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit