শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

সিলেটের মুহিবুর রহমানের হত্যাকারীদের ফাঁসির দাবিতে আদালত প্রাঙ্গনে মানববন্ধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ৯০ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেটের মুহিবুর রহমান এর হত্যাকারীদের ফাঁসির দাবীতে নিহতের পরিবারের উদ্যোগে সিলেট জজ আদালত প্রাঙ্গণে গতকাল ৮ এপ্রিল রবিবার দুপুরে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।মানববন্ধনে নিহত মুহিবুর রহমানের মা রাজিয়া বেগম কান্না জড়িত কণ্ঠে ছেলের হত্যাকারীদের ফাঁসির দাবী জানিয়ে বলেন, ছেলেকে হত্যা করার পর ভূমিখেকো ও শীর্ষ সন্ত্রাসী জাহিদুল ইসলাম মাসুদ ও সন্ত্রাসী সুহেল সহ তার সহযোগিদের নিয়ে জোরপূর্বক সিলেট নগরীর চৌকিদেখী ইলাশকান্দিস্থ ৩৬/২ নং আমাদের বাসা সহ জমি দখল করেছে। সন্ত্রাসীরা আমার মেয়েদের উপর হামলা, নির্যাতন ও হুমকী দিচ্ছে। তাদের ভয়ে আমরা পালিয়ে বেড়াচ্ছি। নগরীর যেখানেই বাসা নিয়ে থাকা শুরু করি, সেখানে গিয়ে জাহিদুল সহ সন্ত্রাসীরা আমাদেরকে হত্যার হুমকী দিয়ে যাচ্ছে।

নিহতের মা রাজিয়া বেগম বলেন, নিজের জমির জন্য কলিজার টুকরা ছেলে মুহিবুর রহমানকে সন্ত্রাসীরা হত্যা করেছে। অন্যান্য ছেলেদেরকেও সাজানো মামলা দিয়ে কারাবন্দী করে রেখেছে। আমি হত্যাকারী জাহিদুল ইসলাম মাসুদের ফাঁসি এবং তার সহযোগী ও হামলার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন জানাচ্ছি।মানববন্ধনে বক্তব্য রাখে নিহত মুহিবুর রহমানের বোন ফাতেমা বেগম, শাবানা বেগম, আমিনা বেগম, ছাদিয়া বেগম।নিহতের মা রাজিয়া বেগম জানান, গত ২০১২ সালে সিলেট নগরীর চৌকিদেখী ইলাশকান্দিস্থ ৩৬/২ নং বাসা দখলকে কেন্দ্র করে জাহিদুল ইসলাম মাসুদ মুহিবুর রহমানকে হত্যা করে।

এব্যাপারে এয়ারপোর্ট থানায় নিহত মুহিবুর রহমানের পরিবারের পক্ষ থেকে জাহিদুল ইসলাম মাসুদ গংকে আসামী করে হত্যা মামলা দায়ের করা হয়। মামলা নং- দায়রা ১০৮২/১৫।এদিকে গত ৩ এপ্রিল সন্ত্রাসী জাহিদুল ইসলাম মাসুদ তার সহযোগিদের নিয়ে জোরপূর্বক সিলেট নগরীর চৌকিদেখী ইলাশকান্দিস্থ ৩৬/২ নং বাসটি দখল করেছে। এ ব্যাপারে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। যার নং জিআর-৫৭২৪।

 

 

কিউএনবি/অনিমা/০৯ এপ্রিল ২০২৪/দুপুর ১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit