বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

খালেদা জিয়ার সুস্থতা কামনায় মনিরামপুরে ইফতার মাহফিল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ১৩০ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর): বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শুক্রবার যশোরের মনিরামপুরে থানা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দলিয় কার্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন।

থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুক্তার হোসেনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুল হাই, থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান, অ্যাডভোকেট মকবুল ইসলাম, মুক্তিযোদ্ধা আকতার হোসেন খান, নিস্তার ফারুক, খান শফিয়ার রহমান, সন্তোষ স্বর, জামশেদ আলী, একে আজাদ, জুলফিকার আরী ভূট্টো, আবু তালেব, চালুয়াহাটি ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম, ঝাপার আহ্বায়ক আলাউদ্দিন আহমেদ,

শ্যামকুড় বিএনপির সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান, মশি^মনগরের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী, ফরহাদ হোসেন, মিজানুর রহমান, হাফিজ মাহমুদ, ছাত্রদলের আহ্বায়ক ওলিয়ার রহমান, কামরুজ্জামান, ইমরান হোসেন, ফয়সাল হোসেন প্রমুখ। পরে অধ্যক্ষ মুফতি মফিজুর রহমানের পরিচালনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

কিউএনবি/অনিমা/০৫ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit