মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম
জামায়াতের এমপির ভিডিও ভাইরাল, ষড়যন্ত্রের দাবি করে ফেসবুকে পোস্ট মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড মেসিকে নিয়ে আবেগঘন মন্তব্য কুবার্সির তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি, লালমনিরহাটে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা, ব্যারাজের সব গেট উন্মুক্ত ডোমারে মাদার ডেন্টাল কেয়ার এর শুভ উদ্বোধন জামায়াতের এমপির ভাইরাল ভিডিও নিয়ে এবার মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা ফরিদপুরে ইজিবাইকচালক হত্যায় দুইজনের যাবজ্জীবন ডোমার থানার বিশেষ অভিযানে মাদক মামলার ১০ জন আসামী গ্রেফতার পার্বতীপুরে মা মেয়ের আত্মহত্যার নতুন মোড়, হত্যা সন্দেহে পরিবারের সংবাদ সম্মেলন  

ইরানিরা ইসরাইলকে শাস্তি দেবেই: আইআরজিসি প্রধান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ১০৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলকে শাস্তি দেওয়ার প্রতিজ্ঞা পুনর্ব্যক্ত করেছে ইরান। শুক্রবার ঐতিহাসিক আল-কুদস দিবসে তেহরানে সিরিয়ার রাজধানীতে ইসরাইলি হামলায় নিহত বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নিহত সদস্যদের জানাজায় উপস্থিত হয়ে বাহিনীর প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি ইসরাইলকে ইঙ্গিত করে বলেন, ইরানের সাহসী লোকজন অবশ্যই ইহুদিবাদী রাষ্ট্রকে শাস্তি দেবে। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে সম্প্রচারিত ভিডিওতে দেখা গেছে আল-কুদস দিবস পালন ও আইআরজিসির সদস্যদের হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেন। এ সময় তারা ‘আমেরিকা নিপাত যাক’, ইসরাইল নিপাত যাক’ বলে স্লোগান দেন। 

আইআরজিসির নিহত সদস্যদের জানাজায় উপস্থিত হয়ে মেজর জেনারেল হোসেইন সালামি বলেন, পবিত্র ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে শত্রুদের প্রতিটি কর্মকাণ্ডের জবাব দেওয়া হবে। আমাদের সাহসী সদস্যরা অবশ্যই ইহুদিবাদী রেজিমকে শাস্তি দেবে।

সোমবার সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি দূতাবাসের কনস্যুলার ভবনে ইসরাইলি বিমান হামলায় ইরানের পাঁচজন সামরিক উপদেষ্টাসহ দুই জেনারেল নিহত হন। এই হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে ইরান। এই হামলার দায় ইসরাইল নিশ্চিত বা অস্বীকার কিছুই করেনি। তবে এর পেছনে ইসরাইলি বিমানবাহিনীই ছিল বলে ধারণা করা হচ্ছে। এতে মধ্যপ্রাচ্যে সহিংসতা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। 

এদিকে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের দিক থেকে হামলার ব্যাপারে প্রস্তুত রয়েছে ইসরাইল। পাল্টা হুমকি দিয়ে নেতানিয়াহু বলেছেন, যে আমাদের ক্ষতি করবে বা আমাদের ক্ষতি করার পরিকল্পনা করবে, তাদেরও ক্ষতি করবে ইসরাইল।

ইরানের প্রতি পাল্টা হুমকি ছুড়ে দিয়ে গতকাল রাতে নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভার বৈঠকের শুরুতে নেতানিয়াহু বলেন, অনেক বছর ধরেই ইরান আমাদের বিরুদ্ধে কাজ করছে—সরাসরি এবং মিত্রদের দিয়ে, দুভাবেই। ইসরাইলও তাই ইরান এবং তার মিত্রদের বিরুদ্ধে আত্মরক্ষা ও আক্রমণাত্মক পন্থা অনুসরণ করছে। 

তিনি আরও বলেন, আমরা জানি, কীভাবে নিজেদের রক্ষা করতে হয়। আমরা তাই সহজ নীতিতে কাজ করব, আর সেটা হচ্ছে—যারা আমাদের ক্ষতি করবে বা ক্ষতি করার পরিকল্পনা করবে আমরাও তাদের ক্ষতি করব।

কিউএনবি/অনিমা/০৫ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৬:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit