বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম
সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী নওগাঁয়  প্রতিবন্ধী ও দরিদ্র ৫৬ শিক্ষার্থীকে ৫ লাখ ৬০ হাজার টাকার অনুদান হস্তান্তর নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নওগাঁর পত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান  ‎লালমনিরহাটে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড খাগড়াছড়িতে ৭৭৮ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি, ২৩ প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী বিতরন।

একান্তে সময় কাটাতে দেশ ছেড়েছেন বিজয়-রাশমিকা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ৭৯ Time View

বিনোদন ডেস্ক : দক্ষিণের অন্যতম খ্যাতিমান তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার প্রেমের কথা এখন সবারই জানা। এ ব্যাপারে তারা কোনো কথা বলতেই চান না। তবে সবারই জানা যে রুপালি পর্দার রসায়ন বাস্তব জীবনেও গড়িয়েছে। 

সম্প্রতি শোনা যাচ্ছে, এই সম্পর্ককে স্বীকৃতি দিতে চাইছেন বিজয়-রাশমিকা। লিভ-ইন করছেন তারা। এবার একসঙ্গে ছুটি কাটাতে বিদেশে গেছেন এই যুগল।

রাশমিকা বেশ কিছু ছবি ও ভিডিও তার ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন। তাতে দেখা যায়, কখনো দুবাইয়ের মরুভূমির বুক চিরে ছুটে যাচ্ছে তার গাড়ি। আবার কখনো বিলাসবহুল হোটেলে কাটানো মুহূর্ত শেয়ার করেছেন তিনি। অন্যদিকে বিজয় দেবেরাকোন্ডা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখা যায়, একই লোকেশনে সেই ভিডিও তোলা হয়েছে। 

যদিও কোনো ছবি বা ভিডিওতে একসঙ্গে দেখা যায়নি বিজয়-রাশমিকাকে। তবে নেটিজেনদের দাবি, রাশমিকা ও বিজয় একসঙ্গে কোয়ালিটি সময় কাটাচ্ছেন। 

সামাজিকমাধ্যমে বিজয়-রাশমিকার দুবাই ট্রিপ নিয়ে আলোচনা হলেও বিষয়টি নিয়ে বরাবরের মতোই মুখে কুলুপ এঁটেছেন তারা।

 

কিউএনবি/অনিমা/০৫ এপ্রিল ২০২৪,/দুপুর ১২:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit