বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল?

নোয়াখালীতে কনস্টেবল পদে নিয়োগ পেল ৭৮ জন    

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ৮৫ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পেয়েছেন ৭৮জন। তাৎক্ষণিক নির্বাচিতদের ফুল দিয়ে জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মিষ্টিমুখ করানো হয়।  বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত ৯টার দিকে মেধায় উত্তীর্ণ নিয়োগপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়। চূড়ান্ত ফলাফল প্রকাশ করেন নোয়াখালী জেলার নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান। ওই সময় নিয়োগ বোর্ডের সদস্যরা উপস্থিত ছিল।    

জেলা পুলিশ প্রশাসন জানায়, গত ৮ মার্চ নোয়াখালী জেলা পুলিশ লাইন্স মাঠে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই সম্পন্ন হয়। এরপর তিন দিনের শারীরিক সহনশীলতা যাচাই এ উত্তীর্ণ মোট ৮৫৬ জন  প্রার্থীর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদের মধ্যে ৭৯৫ জন পুরুষ ও ৬১ জন নারী প্রার্থী ছিল। বৃহস্পতিবার ৪ এপ্রিল সকালে লিখিত পারীক্ষায় উত্তীর্ণ ১৫৩ জন প্রার্থীর নাম মেধাক্রম অনুযায়ী ঘোষণা শেষে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই দিন রাত ৯টায় মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী ১৫৩ জন প্রার্থীর মধ্য হতে মেধাক্রম অনুযায়ী চূড়ান্ত ভাবে কৃতকার্য মোট ৭৮ জন প্রার্থীর নাম ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান বিপিএম, পিপিএম। নির্বাচিতদের মধ্যে পুরুষ প্রার্থী ৬৬ জন ও নারী প্রার্থী ১২ জন এবং অপেক্ষমান ১৩ জন, ১২ জন পুরুষ প্রার্থী ও ১ নারী প্রার্থী।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, “চাকরি নয় সেবা” এই স্লোগানকে সামনে রেখে টিআরসি নিয়োগ  পরীক্ষা, জানুয়ারি-২০২৪ হয়েছে স্বচ্ছ, নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত ভাবে সম্পন্ন হয়েছে। যে সকল প্রার্থী প্রতিটি পরীক্ষায় শারীরিকভাবে যোগ্য, মেধাবী ও সৎ শুধুমাত্র তারাই তাদের যোগ্যতার ভিত্তিতে নিয়োগযোগ্য হিসেবে মনোনীত হয়েছে। এ সময় আরো উপস্থিত ছিলেন, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মংনেথোয়াই মারমা , চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিজয়া সেন, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোর্তাহীন বিল্লাহ, নোয়াখালীর সহকারী পুলিশ সুপার(চাটখিল সার্কেল) নিত্যানন্দ দাস প্রমূখ।

 

 

কিউএনবি/অনিমা/০৫ এপ্রিল ২০২৪,/সকাল ১১:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit