রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম

মিয়ানমারে সামরিক ঘাঁটিতে ভয়াবহ ড্রোন হামলা!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ৯০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। তবে এ হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানা যায়নি। ২০২১ সালে অভ্যুত্থানের মধ্য দিয়ে মিয়ানমারের ক্ষমতায় আসে সামরিক সরকার। তখন সামরিক শাসনকে দুর্বল করার জন্য দ্য ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি) নামে জান্তা বিরোধী গোষ্ঠীগুলোর একটি জোট গঠিত হয়।

বৃহস্পতিবারের হামলার বিষয়টি নিশ্চিত করেছে এনইউজি। তবে হামলায় কী ধরনের ড্রোন ব্যবহার করা হয়েছে কিংবা কথিত এ হামলার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি জোটটি। 

নেপিদোতে এনইউজি’র সহযোগি সশস্ত্র প্রতিরোধ আন্দোলন পিপলস ডিফেন্স ফোর্সের (পিডিএফ) একজন মুখপাত্র বলেছেন, এনইইজি’র প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে এই হামলা চালানো হয়েছে। তবে তিনিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। এছাড়া এ হামলার তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, হামলার ঘটনা নিশ্চিত করতে সামরিক সরকারের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।

 

 

কিউএনবি/আয়শা/০৪ এপ্রিল ২০২৪,/বিকাল ৫:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit