বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
হুথিদের হুমকিতে পথ ঘোরালো চীন ও ভারতগামী সৌদির দুই তেলবাহী ট্যাংকার শুল্কের অস্ত্রে কানাডাকে কোণঠাসা করতে ট্রাম্পের নতুন চাল ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ ৩ আগস্ট জামায়াতের এমপির ভিডিও ভাইরাল, ষড়যন্ত্রের দাবি করে ফেসবুকে পোস্ট মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড মেসিকে নিয়ে আবেগঘন মন্তব্য কুবার্সির তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি, লালমনিরহাটে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা, ব্যারাজের সব গেট উন্মুক্ত ডোমারে মাদার ডেন্টাল কেয়ার এর শুভ উদ্বোধন জামায়াতের এমপির ভাইরাল ভিডিও নিয়ে এবার মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা

আসন্ন বিশ্বকাপের ভিসার তালিকায় আছেন যে ৩০ ক্রিকেটার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ৬৭ Time View

স্পোর্টস ডেস্ক : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ৩০ ক্রিকেটারের ভিসা করাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের এবারের আসর।

বৃহস্পতিবার ভিসা কার্যক্রম সারতে মিরপুর থেকে টিম বাসে ক্রিকেটাররা যান আমেরিকান দূতাবাসে। সেখানেই ফিঙ্গার প্রিন্টের কাজ সম্পন্ন করা হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে যেসব ক্রিকেটাররা ভাবনায় রয়েছেন তাদের বায়োমেট্রিক সম্পন্ন করে রাখছে বিসিবি।

আমেরিকার ভিসা সম্পন্ন করার জন্য এদিন দেখা মিলে আলিস আল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ,তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, তানভীর ইসলাম, জাকির হাসান, জাকের আলী, হাসান মাহমুদ, তানজিদ তামিম, শরিফুল ইসলাম, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শেখ মাহেদী হাসান, নাঈম শেখ, শামীম হোসেন, মুস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাসকিন আহমেদ ও রিশাদ হোসেনদের। 

আগে থেকেই আমেরিকার ভিসা থাকায় নতুন করে করতে হচ্ছে না মোহাম্মদ সাইফউদ্দিন, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, এনামুল হক বিজয় ও সৌম্য সরকারদের। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে ২০ দল অংশগ্রহণ করবে। মোট ম্যাচ হবে ৫৫টি। ১ জুন থেকে ২৯ জুন পর্যন্ত চলবে এই আসর। 

আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ খেলবে ডি গ্রুপে। নেপাল, নেদারল্যান্ডসের পাশাপাশি টাইগারদের লড়তে হবে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকার মতো দলের বিপক্ষে। ৮ জুন নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।  

কিউএনবি/অনিমা/০৪ এপ্রিল ২০২৪/বিকাল ৪:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit