শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

পূবালী ব্যাংকের চেক ডিজঅনার মামলাৎ ব্যবসায়ী চৌধুরী শামীম হামিদের এক বছরের কারাদন্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ২২১ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : পূবালী ব্যাংক পিএলসি দরগা গেইট শাখা সিলেটের তিনটি পৃথক চেক ডিজঅনার মামলায় ব্যবসায়ী চৌধুরী শামীম হামিদকে এক বছরের বিনাশ্রম কারাদন্ডের নির্দেশ দিয়েছেন আদালত।বুধবার (৩ এপ্রিল) সিলেটের যুগ্ম মহানগর দায়রা জজ প্রথম আদালতের বিচারক দিদার হোসেন এই রায় প্রদান করেন। রায়ে ব্যবসায়ী শামীম হামিদকে এক বছরের জেল ও সমপরিমাণ টাকা জরিমানা করা হয়েছে। মামলার বিবরণে জানা যায়, নগরীর পূর্ব সুবিদবাজারের মার্লিন টাওয়ারের বাসিন্দা চৌধুরী শামীম হামিদ ২০১২ সালে পূবালী ব্যাংক পিএলসি দরগা গেইট শাখা সিলেট থেকে এই ঋণ সুবিধা গ্রহণ করেন। বার বার তাগাদা দেওয়া সত্বেও তিনি ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হন। এক পর্যায়ে ঋণের মেয়াদ শেষ হওয়ার পর ব্যাংক কর্তৃপক্ষ তার বিরুদ্ধে সিলেট মহানগর জজ আদালতে ২০২১ সালে দুইটি এবং ২০২২ সালে একটি মামলা চেক ডিজঅনার মামলা দায়ের করে। মামলার দীর্ঘ শুনানী শেষে আদালত এই বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ডের নির্দেশ দেন। ব্যাংকের পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট আফজাল হোসেন।

কিউএনবি/অনিমা/০৩ এপ্রিল ২০২৪/রাত ৮:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit