বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম
ইমরানের চিকিৎসায় কোনো আপস নয়, বললেন ওয়াসিম আকরাম বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায় আরও কমল স্বর্ণের দাম, ভরিতে কত জাতিসংঘের মানচিত্রে অরুণাচল-আকসাই চীন স্বাধীন অঞ্চল, ভারতের প্রতিবাদ মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের দুর্বলতা ফাঁস, কাজের চেয়ে কথায় বড়? এক হাজার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চুক্তির পথে ইউক্রেন যুক্তরাজ্যে এয়ার ট্রাফিক ব্যবস্থায় ত্রুটি, বাতিল হাজারের বেশি ফ্লাইট হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজ ও ৮ ট্যাংকারে হামলা চালাল ইরান দখলদারিত্বের বিরুদ্ধে শক্ত অবস্থান, ব্রিটেন-ইসরায়েল সম্পর্কে বড় ধাক্কা পশ্চিম তীরে ইসরায়েলি বসতিকে ‘অবৈধ’ ঘোষণা করল ইউরোপীয় ইউনিয়ন

মার্চ মাসে সিলেটের সড়কে ৩৬ দুর্ঘটনায় ৪২ জন নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ১৫১ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি :  জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারী মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতের সংখ্যা কিছুটা কমলেও মার্চ মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতের সংখ্যা অনেক বেড়েছে। মার্চ মাসে সিলেট বিভাগে ৩৬টি সড়ক দূর্ঘটনায় ৪২ জন নিহত ও ৯৮ জন আহত হয়েছেন।

এ প্রতিবেদন করেছে । প্রতিবেদনে প্রকাশ করা হয়, মার্চ মাসে সিলেট বিভাগে ৩৬টি সড়ক দুর্ঘটনায় ৪২ জন নিহত ও ৯৮ জন আহত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় সবচেয়ে বেশি ১৫টি সড়ক দুর্ঘটনায় ২০ জন নিহত ও ৪৫ জন আহত হয়েছেন। সিলেট-তামাবিল একই সড়কেই ৪টি দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন।

সুনামগঞ্জ জেলায় ৮টি সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন। মৌলভীবাজার জেলায় ৬টি সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন ও হবিগঞ্জ জেলায় ৭টি সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত ও ৩৩ জন আহত হয়েছেন।

ও সিলেট জেলার, ৫টি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, ২টি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিক্ততে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।

প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, মার্চ মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ১৩ জন মোটরসাইকেল চালক ও আরোহী, ৮ জন সিএনজি লেগুনা চালক ও যাত্রী এবং ৬ জন পথচারী রয়েছেন। এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৫টি দুর্ঘটনায় ৬ জন ও মুখোমুখি সংঘর্ষে ৯টি দুর্ঘটনায় ১৭ জন, গাছ ও বৈদ্যুতিক খুটির সাথে ধাক্কায় ৫টি দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। এছাড়া মার্চ মাসে নিহত ৪২ জনের মধ্যে ২৮ জন পুরুষ, ৯ জন মহিলা ও ৫ জন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য ফেব্রুয়ারী মাসে সিলেট বিভাগে ২৫টি দূর্ঘটনায় ২৬ জন নিহত ও ৬৬ জন আহত হয়েছিলেন।

কিউএনবি/অনিমা/০৩ এপ্রিল ২০২৪/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit