রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

আসছে বিরল সূর্যগ্রহণ, যেসব স্থান থেকে খালি চোখে দেখা যাবে

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৯৫ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : বিরল সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ববাসী। আগামী ৮ এপ্রিল এই বিরল সূর্যগ্রহণের দেখা মিলবে। এদিন সূর্যকে চাঁদ পুরোপুরি ঢেকে ফেলবে। এজন্য এটিকে পূর্ণ সূর্যগ্রহণ বলা হয়। আর এ দৃশ্যের দেখা মিলবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা থেকে। বিরল এ সূর্য গ্রহণ দেখতে প্রস্তুত এসব দেশের লাখ লাখ মানুষ।

পূর্ণ সূর্যগ্রহণ কী?

সূর্যগ্রহণে সূর্য, পৃথিবী এবং চাঁদ এমন অবস্থানে আসে যে চাঁদ সূর্যের আলোকে সম্পূর্ণভাবে ঢেকে দেয়। এ সময় কয়েক সেকেন্ডের জন্য (কখনও কখনও কয়েক মিনিটের জন্যও) আকাশ এতটাই অন্ধকার হয়ে যায় যে মনে হয় সেটা রাতের আকাশ। আর একেই বলা হয় পূর্ণ সূর্যগ্রহণ।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আগামী ৮ এপ্রিল যেভাবে পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে ২০৪৪ সালের মধ্যে এমনটি আর দেখা যাবে না। তবে আশঙ্কা রয়েছে বিরল এই সূর্যগ্রহণটি মেঘে ঢাকা পড়তে পারে।

যেসব জায়গা থেকে বিরল এই সূর্যগ্রহণ দেখা যাবে

মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্যানুযায়ী, আগামী ৮ এপ্রিল বিরল এই সূর্যগ্রহণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শুরু হবে। এটি সর্বপ্রথম মেক্সিকো থেকে দেখা যাবে। প্রশান্ত মহাসাগরীয় সময় বেলা ১১টা ৭ মিনিটে এর দেখা মিলবে  এই সূর্যগ্রহণের। এরপরই দেখা যাবে যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে। এছাড়া দেখা মিলবে ওকলাহোমা, আরকানসান, মিসৌরি, ইলিয়ন, কেনটাকি, ইন্ডিয়ান, ওহিও, মিশিগান, পেনসিলভানিয়া, নিউ ইয়র্ক, ভারমাউন্ড, নিউ হ্যাম্পশায়ার এবং মেইন থেকে।

বিরল এই সূর্যগ্রহণ কানাডার অন্টারিও, কুইবেক, নিউ ব্রান্সউইক, প্রিন্স এডওয়ার্ড দ্বীপ এবং কেপ ব্রিটন থেকেও দেখা যাবে। এছাড়া স্থানীয় সময় বিকাল ৫টা ১৬ মিনিটে কানাডার নিউফাইন্ডল্যান্ড থেকেও এর দেখা মিলবে। অর্ধ সূর্যগ্রহণ দেখা যাবে যুক্তরাষ্ট্রের ৪৮টি অঙ্গরাজ্য থেকে।

যেসব স্থান থেকে সবচেয়ে ভালো দেখা যাবে এই বিরল সূর্যগ্রহণ

মেক্সিকোর মাজাটলান, টরিওন; টেক্সসাসের সান অ্যানটোনিও, অস্টিন, অকো, ফর্ট ওর্থ এবং ডালাস, আরকানসাসের লিটল রকি, মিসৌরির এটি লুইস, কেন্টাকির লুইসভিলে, ইন্ডিয়ানার ইন্ডিয়ানাপোলিস, কলম্বাবাসের ডেটন, ওহিও’র টোলেডো এবং কেলিল্যান্ড, মিশিগানের ডেট্রয়েট, পেনসিলভানিয়ার ইরি, নিউ ইয়র্কের বাফেলো, রোসেস্টার এবং সিরাকাস এবং কানাডার হেমিলটন, টরেন্টো ও মন্ট্রিয়াল থেকে দেখা যাবে এই বিরল সূর্যগ্রহণ।

বিরল এই সূর্যগ্রহণ খালি চোখে দেখা যাবে না

আগামী ৮ এপ্রিল বিরল সূর্যগ্রহণ দেখা নিয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। পূর্ণ এই সূর্যগ্রহণ খালি চোখে দেখতে নিষেধ করা হয়েছে। কারণ এক্ষেত্রে চোখের ক্ষতি হতে পারে। এজন্য বিশেষ ধরনের গ্লাস দিয়ে এটি দেখার আহ্বান জানানো হয়েছে। বিরল এই সূর্যগ্রহণ দেখার জন্য সাধারণ কোনও সানগ্লাস চোখের জন্য নিরাপদ হবে না। এজন্য বিশেষভাবে তৈরি সানগ্লাস ব্যবহার করে সূর্যগ্রহণ দেখতে হবে।

এ বছর দেখা যাবে আরও সূর্যগ্রহণ

নাসার তথ্যানুযায়ী বিশ্ববাসী এ বছর আরও একটি সূর্যগ্রহণ দেখার সুযোগ পাওয়া যাবে। চলতি বছরের ২ অক্টোবর দ্বিতীয় সূর্যগ্রহণ হবে। দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, অ্যান্টার্কটিকা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর এবং উত্তর আমেরিকা থেকে এর দেখা মিলবে।

এছাড়া ২০২৫, ২০২৬ সালেও দুটি করে সূর্যগ্রহণ রয়েছে। ২০২৫ সালের ২৯ মার্চ এবং ২১ সেপ্টেম্বর দ্বিতীয় সূর্যগ্রহণ দেখা যাবে। অন্যদিকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি এবং ১২ আগস্ট সূর্যগ্রহণ দেখা যাবে। সূত্র: দ্য গার্ডিয়ানএবিসি নিউজফোর্বস

কিউএনবি/অনিমা/০৩ এপ্রিল ২০২৪/দুপুর ১২:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit