মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম
জামায়াতের এমপির ভিডিও ভাইরাল, ষড়যন্ত্রের দাবি করে ফেসবুকে পোস্ট মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড মেসিকে নিয়ে আবেগঘন মন্তব্য কুবার্সির তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি, লালমনিরহাটে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা, ব্যারাজের সব গেট উন্মুক্ত ডোমারে মাদার ডেন্টাল কেয়ার এর শুভ উদ্বোধন জামায়াতের এমপির ভাইরাল ভিডিও নিয়ে এবার মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা ফরিদপুরে ইজিবাইকচালক হত্যায় দুইজনের যাবজ্জীবন ডোমার থানার বিশেষ অভিযানে মাদক মামলার ১০ জন আসামী গ্রেফতার পার্বতীপুরে মা মেয়ের আত্মহত্যার নতুন মোড়, হত্যা সন্দেহে পরিবারের সংবাদ সম্মেলন  

মাহমুদউল্লাহদের ধসিয়ে তাসকিনদের আটে আট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ১১১ Time View

স্পোর্টস ডেস্ক : ঢাকা ডার্বি, আবার টপ অব দ্য টেবিল ম্যাচ! ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী-মোহামেডানের ম্যাচ নিয়ে উত্তাপ ছিল তুঙ্গে। তবে মোহামেডানের নিরুত্তাপ ক্রিকেট সে ‘হাইপ’-এ পানি ঢেলে দিয়েছে। তাদের ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে লিগে টানা অষ্টম জয় তুলে নিয়েছে আবাহনী।

লিগে আজ (মঙ্গলবার) তিনটি ম্যাচ হওয়ার কথা থাকলেও বিকেএসপির দুটি ম্যাচ সড়ক দুর্ঘটনার কারণে সৃষ্ট জ্যামের কারণে বাতিল হয়েছে। তাই সবার চোখ ছিল নারায়ণগঞ্জের ফতুল্লায় অবস্থিত খানসাহেব ওসমান আলি স্টেডিয়ামে। সেখানে টসে জিতে মোহামেডানকে ব্যাটিংয়ে পাঠায় আবাহনী।

ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে মোহামেডান। দলীয় রান একশর ঘর ছোঁয়ার আগেই ছয় ব্যাটারের ঠাঁই হয় সাজঘরে। অন্যদের ব্যর্থতার দিনে উজ্জ্বল ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। দলীয় সর্বোচ্চ ৫৪ রান আসে তার ব্যাটে। আবাহনীর পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন পেসার তানজিম হাসান সাকিব, দুই উইকেট যায় তাসকিন আহমেদের ঝুলিতে। তাদের বোলিং তোপে ৫০ ওভারে ৯ উইকেটে ১৯০ রানে থামে মোহামেডান।

তবে জাকের আলি অনিক ৭৮ এবং আফিফ হোসেন ধ্রুব ৩৯ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে তবেই মাঠ ছাড়েন।এই জয়ে ৮ ম্যাচ থেকে পূর্ণ ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আবাহনী। ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মোহামেডান।

 

 

কিউএনবি/আয়শা/০২ এপ্রিল ২০২৪,/বিকাল ৫:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit