মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম
জামায়াতের এমপির ভিডিও ভাইরাল, ষড়যন্ত্রের দাবি করে ফেসবুকে পোস্ট মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড মেসিকে নিয়ে আবেগঘন মন্তব্য কুবার্সির তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি, লালমনিরহাটে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা, ব্যারাজের সব গেট উন্মুক্ত ডোমারে মাদার ডেন্টাল কেয়ার এর শুভ উদ্বোধন জামায়াতের এমপির ভাইরাল ভিডিও নিয়ে এবার মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা ফরিদপুরে ইজিবাইকচালক হত্যায় দুইজনের যাবজ্জীবন ডোমার থানার বিশেষ অভিযানে মাদক মামলার ১০ জন আসামী গ্রেফতার পার্বতীপুরে মা মেয়ের আত্মহত্যার নতুন মোড়, হত্যা সন্দেহে পরিবারের সংবাদ সম্মেলন  

বাইডেনের উড়োজাহাজে চুরি, সাংবাদিকদের সতর্ক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ১০৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সরকারি বিমান এয়ার ফোর্স ওয়ানে চুরির ঘটনা ঘটেছে। বিমানে সাংবাদিকদের জন্য নির্ধারিত স্থানে থাকা দামি স্মারক চুরি হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ফেব্রুয়ারিতে মি. বাইডেনের যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে সফরের পর এয়ার ফোর্স ওয়ানে একটি ইনভেন্টরি চেক দেখা গেছে যে, তার প্রেস বিভাগ থেকে বেশ কয়েকটি আইটেম পাওয়া যাচ্ছে না।

বিমান থেকে ব্র্যান্ডেড বালিশের কেস, চশমা এবং সোনার রিমযুক্ত প্লেটগুলি জেট থেকে উধাও হয়ে গেছে।  
আর এসব চুরির জন্য সাংবাদিকদেরই  অভিযুক্ত করা হয়েছে। একইসঙ্গে সাংবাদিকদের সতর্ক করেছে হোয়াইট হাউস।  

সাংবাদিকদের বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সরকারি বিমান থেকে স্যুভেনির চুরি বন্ধ করতে। উল্লেখ্য, এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের মাঝে মাঝে স্যুভেনির হিসেবে প্রেসিডেন্টের সিলসহ সজ্জিত চকোলেটের ছোট প্যাকেজ দেওয়া হয়।  

প্রতিবেদনে দাবি করা হয়েছে, এয়ার ফোর্স ওয়ান লোগোসহ কাটলারি, তোয়ালে নিয়ে যাওয়া বছরের পর বছর ধরে চলে আসা একটি সাধারণ ঘটনা ৷ ভয়েস অফ আমেরিকার হোয়াইট হাউস সংবাদদাতা মিশা কোমাদভস্কিকেও চুরির জন্য অভিযুক্ত করা হয়েছে।  

এ বিষয়ে বিবিসি নিউজকে মিশা কোমাদভস্কি বলেন, যখন তিনি এয়ার ফোর্স ওয়ান লোগোসহ একটি পেপার কাপ হাতে রেখেছিলেন, তখন তিনি এটা ফেলে দিতে ভুলে গিয়েছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০২ এপ্রিল ২০২৪,/বিকাল ৪:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit