মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

মৌলভীবাজারের কুলাউড়া বিএনপির তিন নেতার আগাম জামিন লাভ

Reporter Name
  • Update Time : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ১০৭ Time View

জালাল আহমদ, ঢাকা : বিএনপির আন্দোলনের সময় বিশেষ আইনে দায়ের করা মামলায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা বিএনপির তিন নেতা আগাম জামিন পেয়েছেন।

আজ ৩১ মার্চ রোববার হাইকোর্ট বিভাগে  বিচারপতি আবু তাহের মোঃ সাইফুর রহমান ও বিচারপতি মোঃ শাহেদ নুরুদ্দিন এর আদালত বিএনপির এই তিন নেতার আগাম জামিন মঞ্জুর করেছেন। 

আদালতের  আসামি পক্ষের আইনজীবী এডভোকেট আবেদ রাজা এ তথ্য নিশ্চিত করেন।  তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি ও মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

মিনপ্রাপ্তরা হলেন- কুলাউড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সুফিয়ান আহমেদ প্রিন্স, সহ-সেচ্ছাসেবক সম্পাদক সুরমান আহমদ এবং কুলাউড়া সদর ইউনিয়ন যুবদল আহ্বায়ক রাহেল মিয়া।

জানা গেছে,দেশব্যাপি আন্দোলনের সময় গত ১লা নভেম্বর(২০২৩) কুলাউড়া থানার পুলিশ  বিএনপি নেতাদের হয়রানী করার জন্য  স্পেশাল পাওয়ার এ্যাক্টে  দায়ের করেন। বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক রিয়াজ উদ্দিন নসু জামিন প্রাপ্ত বিএনপি নেতাদের শুভেচ্ছা জানান।

কিউএনবি/আয়শা/০১ এপ্রিল ২০২৪,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit