শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির নেতানিয়াহুর গ্রেফতারি পরোয়ানার জের, আইসিসির ওপর নতুন আঘাত ট্রাম্পের ইউটিউবার ধ্রুব রাঠি পুলিশের হাতে আটক সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন ‘জেলে ঢোকান বা গুলি করুন, আমরা পিছু হটবো না’ কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই কয়েক মাস: হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে চিঠি দিলেন তৃণমূলের এমপি ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে নজিরবিহীন কড়াকড়ি, বন্ধ মেট্রোর ৪৫ স্টেশন ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ৬ প্রদেশে বিদ্যুৎ বন্ধ নাভি পিল্লেকে নোবেল শান্তি পুরস্কার মানবাধিকারের গুরুত্বের স্বীকৃতি: জাতিসংঘ ২৪ ঘণ্টায় ১৪০০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেন সরকারের

ফুলবাড়ী উপজেলা কুমারপুর যমুনা নদীর ঘাটে ব্রীজের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে

Reporter Name
  • Update Time : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ১৫৫ Time View

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির কুমারপুর যমুনা নদীর ঘাটে দ্রুত গতিতে গড়ে উঠছে ব্রীজ। ব্রীজটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৩৪ হাজার ৬ শত ৪৭টাকা। গত বছর ২০২৩ ইং সালে ব্রীজটির কাজ শুরু হয়। ব্রীজটির নির্মান কাজ করছেন মেসার্স এস.এ এন্ড আর.টি জে.ভি, শহীদ আলী হাসান সরকার রোড, নীলফামারী। ব্রীজটি নির্মাণ কাজ শেষ হলে পাঠকপাড়া ও কুমারপুর এলাকার মানুষের চলাচলের সুবিধা বাড়বে। দীর্ঘ কয়েক যুগ ধরে ঐ এলাকার মানুষ এই ব্রীজটি নির্মানের জন্য অধির আগ্রহে ছিলেন। অনেক চেষ্টার পর এই ব্রীজটির স্থান নির্ধারণ করে ব্রীজটি স্থাপন করা হচ্ছে। গত ২০২৩ইং সালে তৎকালীন প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এড্যা: মোস্তাফিজুর রহমান ফিজার (এমপি) ব্রীজটি অনুষ্ঠানিক ভিত্তি স্থাপন করেন। এর পর শুরু হয় ব্রীজটির অবকাঠামো নিমান। ব্রীজটির কাজ সম্পন্ন হলে ঐ এলাকার মানুষ চরম উপকৃত হবে।এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর প্রকৌশলী মোঃ সফিকুল ইসলাম জানান, ব্রীজটির কাজ শুরু হয়েছে আগামী ২০২৫ইং সালের মধ্যে ব্রীজটির নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করি।
ঐ এলাকার সাবেক ইউপি সদস্য প্রদীপ কুমার জানান, আমার সময় কাল থেকে আমরা এই ব্রীজটি নির্মাণের জন্য চেষ্টা করছি। পরবর্তীতে সমীক্ষা করার পর স্থান নির্ধান করে এলজিইটি টেন্ডার আহব্বান করার পর বর্তনামে ব্রীজটি স্থাপন কাজ চলছে।

কিউএনবি/অনিমা/০১ এপ্রিল ২০২৪/বিকাল ৩:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit