সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম
টানা ৫ দিন দেশজুড়ে ভারি বর্ষণের আভাস বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য হলেন ৩ শিক্ষাবিদ শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সব বিভাগে বৃষ্টির আভাস সাবেক ভিসি কলিমউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরায়েলের : কংগ্রেসম্যান ম্যাসি পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার পশ্চিম তীরের টেল গ্রামকে ধ্বংসস্তূপ করার আহ্বান ইসরায়েলি অর্থমন্ত্রীর ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের

নিজেকে ‘কপি’ করায় যা বললেন জায়েদ খান

Reporter Name
  • Update Time : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ১১৪ Time View

বিনোদন ডেস্ক : কয়েক বছর আগে ‘সোনার চর’ সিনেমার শুটিং করেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। জাহিদ হোসেনের পরিচালনায় নির্মিত এ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে আসন্ন ঈদে। ইতোমধ্যে সেন্সর ছাড়পত্রও পেয়েছে। সিনেমাটি মুক্তির মাধ্যমে দীর্ঘ ছয় বছর পর প্রেক্ষাগৃহে হাজির হতে যাচ্ছেন নায়ক জায়েদ খান।

ওই সিনেমাটির একটি দৃশ্যের শুটিং হয়েছিল পিরোজপুরের কালীগঙ্গা নদীতে। নদীটিতে কুমির রয়েছে জানার পরও তাতে লাফ দিয়েছিলেন তিনি। এ নিয়ে ওই সময় চর্চাও কম হয়নি। এমনকি নদীর চরে কাঁদায় অভিনেতার শুয়ে থাকার একটি ছবিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

বিভিন্ন সময় সাক্ষাৎকারে জায়েদ খান বলেন, এই সিনেমার শুটিংয়ে বেশ কষ্ট করেছেন তিনি। কুমির আছে জানার পরও নদীতে লাফ দিয়ে বিভিন্ন দৃশ্যধারণ করেছেন। 

এবার সিনেমা মুক্তির আগেই জায়েদকে ‘কপি’ করে ঠিক একইভাবে নদীর পাড়ে কাদায় শুয়ে ছবি তুলেছেন এক ভক্ত। যেটা নজরে পড়েছে এ অভিনেতার। তিনি সেই ছবিটি নিজের ফেসবুক হ্যান্ডেলে শেয়ার করেছেন। 

ক্যাপশনে লিখেছেন— ‘‘আমাকে যে কপি করেছে, তাকে হয়তো আমি চিনি না, কিন্তু তার এ চেষ্টা আমাকে আনন্দিত করেছে। হলে এসে ঈদে সবাই দেখবেন ‘সোনার চর।’

জানা যায়, ‘সোনার চর’ সিনেমার কাহিনি ১৯৭৫ সালের পরবর্তী সময়ের। সিনেমাটির শুটিং শুরু হয়েছিল ২০২১ সালে। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী ও তার স্বামীর চরিত্রে ওমর সানী। লাঠিয়ালের ভূমিকায় রয়েছেন জায়েদ। এখানে তিনি একজন মুক্তিযোদ্ধা, যিনি আবার ফেরারি আসামি। সিনেমায় আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, পাপিয়া মাহি।

কিউএনবি/অনিমা/০১ এপ্রিল ২০২৪/দুপুর ১:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit