সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম
টানা ৫ দিন দেশজুড়ে ভারি বর্ষণের আভাস বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য হলেন ৩ শিক্ষাবিদ শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সব বিভাগে বৃষ্টির আভাস সাবেক ভিসি কলিমউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরায়েলের : কংগ্রেসম্যান ম্যাসি পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার পশ্চিম তীরের টেল গ্রামকে ধ্বংসস্তূপ করার আহ্বান ইসরায়েলি অর্থমন্ত্রীর ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের

বাবর-শাহিনের সঙ্গে আজ দেখা করবেন পিসিবি সভাপতি নকভি

Reporter Name
  • Update Time : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ৭৫ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান সৈয়দ মহসিন রাজা নকভি আজ সোমবার পুনরায় দায়িত্ব পাওয়া সাদা বলের অধিনায়ক বাবর আজম এবং পেসার শাহিন শাহ আফ্রিদির সঙ্গে দেখা করবেন বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে সামা টিভি জানিয়েছে, পিসিবি প্রধান কাকুল ফিটনেস ক্যাম্প পরিদর্শন করবেন, সেখানে তিনি অধিনায়কত্বের বিষয় নিয়ে শাহিন শাহ আফ্রিদির সঙ্গেও আলোচনায় অংশ নেবেন।

খবরে বলা হয়েছে, বাবর ও শাহিনের সঙ্গে বৈঠকের পর নকভি বাকি খেলোয়াড়দের নিয়ে ইফতার পার্টিতে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

কিছু সূত্র বলছে, অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ায় খুশি নন শাহিন। এমনকি দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার আগে বিষয়টি নিয়ে পিসিবি নাকি তার সঙ্গে কোনো কথাও বলেনি। তাছাড়া তার প্রশ্নের উত্তরও দেয়নি বোর্ড।

এদিকে আশা করা হচ্ছে, পাকিস্তান দলের নির্বাচক কমিটি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন হোম সিরিজের জন্য টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করবে।

এর আগে রোববার পেসার শাহিন শাহ আফ্রিদির সঙ্গে কথা না বলেই প্রেস বিজ্ঞপ্তি জারি করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবির ওই বিজ্ঞপ্তিতে বাবর আজমকে ওয়ানডে ও টি-২০ অধিনায়ক ঘোষণা করা হয়েছে।

 

কিউএনবি/অনিমা/০১ এপ্রিল ২০২৪/দুপুর ১২:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit