মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

ব্রাহ্মণবাড়িয়া সংঘর্ষের সময় বাড়িঘরে অগ্নিসংযোগ, গ্রেপ্তার ২৩

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ১১২ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিরাসার গ্রামের পূর্ব বিরোধের জের ধরে শনিবার সকালে আবারো সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় বেশ কিছু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। মোট ২৩ জনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ। 

খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি জুয়া খেলার টাকা নিয়ে দ্বন্ধের জের ধরে বিরাসার গ্রামের বাবুর মিয়া ও মিজান আনসারির লোকজনের মধ্যে বিরোধ দেখা দেয়। এ নিয়ে সম্প্রতি কয়েকদফা সংঘর্ষ হয়। শনিবার সকালে আবারো উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়ালে বেশ কয়েকজন আহত হয়।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন জানান, পূর্ববিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ২৩ জনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে এসেছে। পরিস্থিতি বিবেচনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে।

কিউএনবি/আয়শা/৩০ মার্চ ২০২৪,/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit