শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ভেনেজুয়েলার বিধ্বংসী ভূমিকম্পে নিখোঁজ ৫০ হাজারেরও বেশি বাণিজ্যিক এলপিজির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল ভারত যুদ্ধের নতুন কৌশল, ৫ লাখ সেনার হাতে ড্রোন তুলে দিচ্ছে দক্ষিণ কোরিয়া বেইজিংয়ের সর্বোচ্চ ভবনে ধাক্কা খেয়ে উড়োজাহাজ বিধ্বস্ত ন্যাটোর ঐক্য পরীক্ষায় ইউরোপের কয়েকটি দেশে রাশিয়ার ‘হাইব্রিড হামলার’ আশঙ্কা ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা ইবোলার ঝুঁকি নিয়ে সতর্ক সৌদি আরব, ৩ দেশের ওপর নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সঙ্গে চীন যৌথভাবে কাজ করার ব্যাপারে ঐক্যমত হয়েছে: মাহদী আমিন বাবার পর এবার মা ও তিন বোন, একা হয়ে গেলেন সিফাত এক রাতেই ইউক্রেনের ৬৬০টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

স্ত্রীকে ‘সেকেন্ড হ্যান্ড’ বলে ফেঁসে গেলেন স্বামী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ৭৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে সম্প্রতি এক ব্যক্তি নিম্ন আদালতের একটি রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মুম্বাই হাইকোর্টে মামলা করেন। কিন্তু সেই মামলার শুনানিতে নিম্ন আদালতের পক্ষেই রায় দিয়েছেন বিচারপতি শর্মিলা দেশমুখ। স্ত্রীকে ‘কুরুচিকর মন্তব্য’র অপরাধে তিন কোটি রুপি জরিমানাও করা হয়েছে ওই ব্যক্তিকে। 

স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, দীর্ঘদিন ধরে পারিবারিক অত্যাচারের শিকার হয়ে আসার কথা জানিয়েছেন ভুক্তভোগী নারী। জানা গেছে, ১৯৯৪ সালে তাদের বিয়ে হয়। এর আগে ওই নারীর একটি সম্পর্ক ভেঙে যায়। তার পরিপ্রেক্ষিতেই তাকে মধুচন্দ্রিমার দিন কুরুচিকর মন্তব্য করেন তার স্বামী। ঘটনা শুধু এখানেই থেমে ছিল তা নয়। এর পর মাতুঙ্গাতে একটি বাড়িতে থাকতে শুরু করেন দুজন। ঘটনাচক্রে বাড়িটি ছিল দুজনের যৌথ সম্পত্তি। সেখানে অকথ্য অত্যাচারের শিকার হওয়ার কথা জানিয়েছেন ওই নারী।

একপর্যায়ে স্ত্রীকে নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছিলেন স্বামী। সেখানে তাদের বিয়ে উপলক্ষে একটি সামাজিক উৎসবেরও আয়োজন করা হয়। এরপর সেখানেই স্থায়ী হয়ে যান দুজন। কিন্তু অত্যাচার থামেনি বলেই অভিযোগ ওই নারীর। তিনি জানিয়েছেন, পরিস্থিতি এতটাই গুরুতর হয় যে একদিন মার্কিন পুলিশের হাতে গ্রেফতারও হয়েছিলেন তার স্বামী। কিন্তু পরিস্থিতির পরিবর্তন হয়নি। পরে দেশে (ভারতে) ফিরে আসেন দুজনেই এবং তখন থেকে তারা আলাদা থাকতে শুরু করেন। 

২০১৪ সালে ফের যুক্তরাষ্ট্রে ফিরে যান ওই ব্যক্তি। এর তিন বছর পর ২০১৭ সালে ডিভোর্সের মামলা দায়ের করেন তিনি। সেই মামলার ভিত্তিতে নিম্ন আদালতে জরিমানার রায় দেয়া হয়েছিল। তবে সেই রায় চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যান ওই ব্যক্তি। সেখানেও তার আবেদন খারিজ করা হয়েছে।
 
সূত্র: দ্য ওয়াল, এবিপি, হিন্দুস্তান টাইমস

 

 

কিউএনবি/আয়শা/২৯ মার্চ ২০২৪,/দুপুর ১২:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit