মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম

চৌগাছায় ইলেকট্রনিক ভ্যান  ও স্প্রেয়ার মেশিন বিতারণ

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ১১৩ Time View
এম এ  রহিম চৌগাছা  (যশোর) : যশোরের চৌগাছায় তিন  টি সমবায় সমিতির মধ্যে  ইলেকট্রিক ভ্যান  ও  স্প্রেয়ার  মেশিন বিতারণ করা হয়েছে। বুধবার (২৭মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিতরন অনুষ্ঠান করা হয়। জলবায়ু  বান্ধব সবজি ও  ফুলের ভ্যালু চেইন শক্তিশালী করণ প্রকল্পে আওতায় প্রতিটি সমিতির  ২টি করে  ইলেকট্রিক ভ্যান ও  স্প্রেয়ার  মেশিন বিতারণ করা হয়। প্রকল্পটি বাস্তবায়ন করছেন রুরাল রিকনস্ট্রাকশন ফাইন্ডেশন(আর আর এফ) এবং সহযোগিতায় করছেন হেইফার হেইন্টারন্যাশনাল ।

বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন  উপজেলা  নির্বাহী অফিসার সুস্মিতা সাহা। বিশেষ অতিথির বক্তৃতা করেন  নারায়নপুর ইউনিয়ন চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন। বক্তৃতা করেন  আর এফের   প্রকল্প সমন্বয়কারী  জহিরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  উপজেলা কৃষি অফিসার মুশাব্বির হুসাইন, সবাই অফিসার  অহিদুর রহমান,বি ডি -১৭প্রকল্প  আর আর এফ প্রকল্প ফাইন্যান্স এ্যাডমিন  অফিসার রাজু আহম্মেদ, বি ডি-১৭ প্রকল্প  আর আর এফ প্রডাকশন এ্যান্ড মার্কেটিং  ফ্যাসিলিটেটর সুকদেব কুমার রায়,তহিদুর রহমান, সাদ্দাম হোসেন প্রমুখ।

সমবায় নেতৃবৃন্দ  তাদের অগ্রগতি উপস্থাপন করেন।  অনুষ্ঠান শেষে  আলোর সন্ধান সমবায় সমিতি লিমিটেডের  ২ টি ইলেকট্রিক ভ্যান ও ইলেকট্রিক  স্প্রেয়ার মেশিন, সততা সমবায় সমিতি লিমিটেডের  ২ ইলেকট্রিক ভ্যান ও ইলেকট্রিক  স্প্রেয়ার মেশিন, একতা সমবায় সমিতি লিমিটেডের ২ টি ইলেকট্রিক ভ্যান ও ইলেকট্রিক  স্প্রেয়ার মেশিন বিতারণ করেন প্রধান অতিথি।

কিউএনবি/আয়শা/২৭ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৭:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit