বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম
জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী আশুলিয়ায় ফুটপাত দখল করে চাঁদা আদায়ের অভিযোগ জুলাই শহিদদের আত্মদান জাতিকে চিরকাল অনুপ্রাণিত করবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বকেয়া মজুরির দাবিতে দুর্গাপুরে শ্রমিকদের মানববন্ধন নিজের ক্রয়কৃত জমিতে ধান চাষ করতে পারছেন না, প্রতিপক্ষের বাধার কারণে সাবেক শিক্ষক আজগর আলী শাহ॥ ৩২ বছরেও সংস্কার হয়নি দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল, চরম দুর্ভোগে যাত্রী-শ্রমিক প্রতিরক্ষাব্যবস্থা প্রায় শেষ, ‘ভয়ে’ ইরানে হামলা চালাচ্ছেন না ট্রাম্প কোটি টাকা নিয়ে দাবানলে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ালেন মেসি ‘রামলীলা’য় অভিনয়ের আগে গালাগালের অনুশীলন করেছিলেন দীপিকা নওগাঁর বদলগাছী স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা-  শিক্ষাপ্রতিষ্ঠান ভাঙচুর করলো বিক্ষুব্ধ জনতা 

ফিলিস্তিনের বিপক্ষে বাংলাদেশের একাদশে দুই পরিবর্তন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ১০৫ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইয়ে হোম ম্যাচে ফিলিস্তিনের মুখোমুখি বাংলাদেশ। মঙ্গলবার বিকেল ৩টা ৩০ মিনিটে বসুন্ধরা কিংস অ্যারেনায় শুরু হয়েছে ফিলিস্তিন-বাংলাদেশ ম্যাচটি। পাঁচ দিন আগে কুয়েতে ফিলিস্তিনের বিপক্ষে খেলা অ্যাওয়ে ম্যাচের একাদশ থেকে দু’টি পরিবর্তন এনেছেন বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।

ফুলব্যাক ইসা ফয়সালের পরিবর্তে সেন্ট্রাল ডিফেন্ডার শাকিলকে দলে নিয়েছেন কোচ। শাকিল আসায় বিশ্বনাথ এই ম্যাচে তার ফুলব্যাক পজিশনে ফিরে যাচ্ছেন। আরেক ফুলব্যাক সাদ উদ্দিন ও সেন্ট্রাল ডিফেন্ডার তপু বর্মণের পজিশন অপরিবর্তিত। মধ্যমাঠেও এসেছে পরিবর্তন। ডিফেন্সিভ মিডফিল্ডার সোহেল রানার পরিবর্তে অ্যাটাকিং মিডফিল্ডার সোহেল রানাকে একাদশে নিয়েছেন কোচ। ডিফেন্সিভ সোহেল না থাকায় হৃদয়ের ওপর আক্রমণ ও রক্ষণের সেতুবন্ধনের ভার। তার সঙ্গে থাকবেন দলের অধিনায়ক জামাল ভূঁইয়াও। আগের ম্যাচের মতো এই ম্যাচেও বাংলাদেশের আক্রমণের নেতৃত্বে থাকবেন রাকিব ও ফাহিম। তাদের যোগানদাতা হিসেবে রয়েছেন মজিবুর রহমান জনি।

বাংলাদেশ একাদশ

মিতুল মারমা (গোলরক্ষক), বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, শাকিল, তপু বর্মণ, হৃদয়, সোহেল রানা, জামাল ভূঁইয়া, মজিবর রহমান জনি, রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম।

 

 

কিউএনবি/আয়শা/২৬ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit