শনিবার, ২০ জুন ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

সবকিছু ফাঁস করে দেব, বিএনপিকে পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ৯২ Time View

ডেস্ক নিউজ : বঙ্গবন্ধুর ১০৪তম জন্মদিন উপলক্ষে শুক্রবার (২২ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘বিএনপির দু-একজন নেতাকে ঘন ঘন প্রেস কনফারেন্স করতে দেখা যাচ্ছে। যারা সরকারের সঙ্গে লাইন দিয়েছিলেন। রাজনীতির কাক যেখানে ক্ষমতার উচ্ছিষ্ট পায় সেখানে যায়। বেশি কথা বললে তাদের সবকিছু ফাঁস করে দিব।’  

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘যে রাজনৈতিক শক্তি স্বাধীনতা বিরোধী তাদের পরবর্তী প্রজন্ম পেছনে নেয়ার ষড়যন্ত্র করছে। রাজনৈতিক অপশক্তির সঙ্গে ব্যক্তি বিশেষ যোগ দিয়েছিল। দরিদ্র দেশ বলে বহির্বিশ্বে উপস্থাপন করে পুরস্কার নেয় তারা। ড. ইউনূসকে বন্যা, দুর্যোগে মানুষের পাশে দেখা যায় না। তার আগ্রহ শুধু তদবির করে পুরস্কার নেয়ায় ‘‘আদালতে তার মামলা চলছে। এর মধ্যে দেখলাম বাকু সম্মেলনে তিনি পুরস্কার পেয়েছে। পৃথিবীতে যত ধরনের পুরস্কার আছে সব জায়গায় তার লবিস্ট ফার্ম যোগাযোগ করে,’ যোগ করেন তিনি।

মন্ত্রী বলেন, ‘নির্বাচন প্রতিহত করতে ব্যর্থ হয়ে তারা ষড়যন্ত্র করছে। তারেক রহমান বোরাকে করে উড়ে এসে বিএনপির পাশে দাঁড়াবে এমন স্বপ্ন বাস্তবায়িত হয়নি। দেশটাকে মগর মুল্লুক বানানোর স্বপ্ন ভেস্তে যাওয়ায় বিএনপি খেই হারিয়ে ফেলেছে। মানুষ পোড়ানোর রাজনীতি করার চেষ্টা করলে দেশের মানুষ উচিত শিক্ষা দেবে।’প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সকল প্রতিকূলতাকে অতিক্রম করা মৃত্যুঞ্জয়ী নেতা বলে আখ্যায়িত করলে ড. হাছান মাহমুদ।

 

 

কিউএনবি/আয়শা/২২ মার্চ ২০২৪,/দুপুর ১২:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit