রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা ‘বাংলাদেশের জয় কল্পনা নয়, বাস্তবের পথে’ ট্রাম্পের আরও অর্থনৈতিক একঘরে করার হুমকিতে চাপে ইরানিরা আক্রমণকারীদের হাত থেকে মসজিদ বাঁচানো যুবককে সম্মানিত করল সৌদি

জনগণের সম্পর্কই ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি: প্রণয় ভার্মা

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১০২ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা বলেছেন, দুই দেশের জনগণের মধ্যকার গভীর সৌহার্দ্যপূর্ণ সম্পর্কই ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি। মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন আয়োজিত ইফতার অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ভ্রাতৃত্ব ও মানবতার চেতনা বৃদ্ধিতে ইফতারের তাৎপর্য তুলে ধরে হাই কমিশনার বলেন, ‘ইফতার সমাবেশ জনগণের গভীর বন্ধনের প্রতীক। দুই দেশের জনগণের মধ্যকার গভীর সৌহার্দ্যপূর্ণ এই সম্পর্কই ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি তৈরি করে।’

বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ ও ভারতের যৌথ আত্মত্যাগের কথা স্মরণ করে প্রণয় ভার্মা দুই দেশের বিদ্যমান বন্ধুত্ব ও সহযোগিতার গভীর বন্ধন ও বহুমুখী সম্পর্ককে আরও সমৃদ্ধ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
হোটেল ইন্টারকন্টিনেন্টালে ভারতীয় হাই কমিশন আয়োজিত ইফতার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখছেন হাই কমিশনার প্রণয় ভার্মা। ছবি: সংগৃহীত


ইফতার অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে সম্মানিত অতিথি ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রী মোঃ ফরিদুল হক খান। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, বিচারপতিগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাগণ, সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, গণমাধ্যম সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি ও পেশার চার শতাধিক অতিথি অংশ নেন।

 

 

কিউএনবি/আয়শা/২০ মার্চ ২০২৪,/সকাল ১০:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit