মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

ডোমারে পুত্রবধূ’র ধর্ষণ মামলায় শ্বশুর কারাগারে

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি  ।
  • Update Time : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ৯৮ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে পুত্রবধূর করা ধর্ষণ মামলায় শ্বশুর অনিল চন্দ্র রায়কে (৫০) গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ। সোমবার (১৮ মার্চ) রাতে উপজেলার মির্জাগঞ্জ এলাকার হলহলিয়া গ্রামের নিজ বাড়ি হতে তাকে গ্রেফতার করে ডোমার থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার(১৮ মার্চ) সকালে থানায় এসে শ্বশুর অনিল চন্দ্র রায় এর বিরুদ্ধে এজাহার দায়ের করেন পুত্রবধূঁ(১৯)। অনিল চন্দ্র রায় উপজেলার মির্জাগঞ্জ এলাকার হলহলিয়া গ্রামের গৌর সুন্দর ওরফে গোকুল চন্দ্র রায়ের ছেলে। এজাহার সূত্রে জানা যায়, গত দুই বছর আগে প্রেমের সম্পর্ক নিয়ে অনিল চন্দ্র রায়ের ছেলে রনি চন্দ্র রায়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হোন ওই গৃহবধূ।

বিবাহের পর স্বামীর বাড়ীতে বসবাস করতো ওই নববধূঁ। গত ৭মার্চ নববধূঁর স্বামী রনি চন্দ্র পেশায় স্যানেটারী মিস্ত্রী হওয়ায় বাড়ীর বাইরে অবস্থান করেন। ওই সুযোগে রাতে শ্বশুর অনিল চন্দ্র রায় পুত্রবধূঁর ঘরে কৌশলে প্রবেশ করে ইচ্ছার রিরুদ্ধে ধর্ষন করে।

ডোমার থানা অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী জানান, এজাহারের প্রেক্ষিতে সোমবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত শ্বশুর অনিল চন্দ্র রায়কে গ্রেফতার করা হয়েছে। উক্ত মামলায় মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৯ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit