সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

নরসিংদীতে নদীতে নেমে দুই শিশুর মৃত্যু 

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ১৮২ Time View

মো:সালাহউদ্দিন আহমেদ: নরসিংদীতে হাড়িধোয়া নদীতে গোসলে নেমে পানিতে ডুবে দুই সহোদর শিশু নিহত হয়েছে। আজ রোববার দুপুর ১২টার দিকে শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের উত্তর কারারচর এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহতরা হলো— উত্তর কারারচর গ্রামের ফরিদ আহমেদের ছেলে মাহাদী হাসান (১২) ও মিশাল হাসান (৮)। নিহত শিশুদের পরিবার ও স্থানীয়রা জানায়, সকালে মাহাদী হাসান তার ছোট ভাই মিশাল হাসানকে সঙ্গে নিয়ে অন্য শিশুদের সঙ্গে খেলতে বাড়ি হতে বের হয়ে যায়। দুপুর ১২টার দিকে বাড়ির পার্শ্ববর্তী হাড়িধোয়া নদীর পানিতে গোসলে নেমে সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায় তারা। প্রত্যক্ষদর্শী অন্য শিশুদের মাধ্যমে খবর পেয়ে স্বজন ও স্থানীয়রা তাদের উদ্ধার করতে নদীতে নামে। কিছুক্ষণ পর দুই শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। শোকে পাথর নিহত শিশু দুটির মা মাহমুদা বেগম বলেন, ‘আমার বাচ্চারা কোনোদিন নদীতে গোসলে যায় না। আজ হঠাৎ নদীতে নেমে পানিতে ডুবে জীবনের জন্য বিদায় নিলো। আমি মেনে নিতে পারছি না।’বিষয়টি নিশ্চিত করে পুটিয়া ইউপি সদস্য রোমান পাঠান বলেন, ‘গোসল করতে গিয়ে ফরিদ আহমেদের দুই ছেলে পানিতে ডুবে নিহত হয়েছে। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দীন বলেন, ‘বিষয়টি আমি সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছি। পরিবারের পক্ষ থেকে বা অন্য কেউ অবহিত করেনি।

কিউএনবি/অনিমা/১৭ মার্চ ২০২৪,/রাত ১০:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit