সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

মাধবদীতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত 

মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি  
  • Update Time : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ১৫৭ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীর মাধবদীতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মাধবদী শহর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার মাধবদী পৌরসভা হলরুমে দিবসটি উপলক্ষে কোরআন খতম, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মাধবদী শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মাধবদী পৌরসভার মেয়র হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধবদী পৌর কাউন্সিলর রাজিব আহমেদ, শেখ ফরিদ, হেলাল উদ্দিন, হায়দার আলী, নওশের আলী, বাবুল ভূইয়া, মহিলা কাউন্সিলর পিয়ারা বেগম, ফরিদা ইয়াসমিন, ফাতেমা বেগম, মায়া রানী দেবনাথ, মাধবদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

কিউএনবি/আয়শা/১৭ মার্চ ২০২৪,/রাত ৮:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit