মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম

ডোমারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৮৭ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রশাসন আয়োজিত সোমবার (১৭ মার্চ) সকাল ১০টায় উপজেলা চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পপাল্য অর্পণের মধ্য দিয়ে দিবসটির সুচনা করা হয়।

সেখানে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা, মুক্তিযোদ্ধা সংসদ, ডোমার থানা পুলিশের পক্ষে সহকারী পুলিশ সুপার (সার্কেল) আলী মোহাম্ম্দ আব্দুল্লাহ, অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী, উপজেলা আ’লীগ, পৌর প্রশাসন, ফায়ার সার্ভিস, স্বাস্থ্য বিভাগ, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুস্প মাল্য অর্পণ করেন।

পরে উপজেলা হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম (বিপিএএ) এর সভাপতিত্বে পল্লী উন্নয়ন কর্মকর্তা সোহেল রানার সঞ্চালনায় অতিথি হিসাবে উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বেগম রৌশন কানিজ, বীর মুক্তিযোদ্ধা নুরননবী, উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. মনোয়ার হোসেন, সাবেক সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, সাধারণ সম্পাদক মনজুুরুল হক চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। আলোচনা শেষে চিত্রাঙ্গন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন এবং দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ দেদায়া ও মুনাজাত করা হয়।

কিউএনবি/অনিমা/১৭ মার্চ ২০২৪,/বিকাল ৫:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit