বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

রমজান উপলক্ষে নরসিংদী জেলা প্রশাসনের সাশ্রয়ী বাজার 

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ১২৫ Time View

নরসিংদী প্রতিনিধি : পবিত্র রমজান মাসে ন্যায্যমূল্যে নিত্যপণ্য কেনা-বেচা করতে নরসিংদীতে সাশ্রয়ী বাজার চালু করেছে জেলা প্রশাসন। শনিবার সকালে শহরের শেখ রাসেল পৌরপার্ক মাঠে ১২টি স্টল নিয়ে এই বাজারের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. বদিউল আলম। 

সাশ্রয়ী বাজারে প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে ৩৬ টাকা, যা অন্যান্য বাজারের তুলনায় ১২ টাকা কম। গরুর মাংস বিক্রি হচ্ছে প্রতিকেজি ৬৫০ টাকায়, যা স্বাভাবিক বাজারের চেয়ে ৫০ টাকা কম। এছাড়া কেজিপ্রতি অন্তত ১০ টাকা কমে বেগুন বিক্রি হচ্ছে ৪০ টাকা, কাচামরিচ ৬০ টাকা। মুরগির মাংস, লাউ, টমেটো, ডাটা, মাছ, গ্যাস সিলিন্ডারসহ সব ধরনের নিত্যপণ্য বিক্রি হচ্ছে স্বাভাবিক বাজার থেকে অন্তত ৩ শতাংশ কম দামে। রমজানজুড়ে প্রতি শনি, মঙ্গল ও বৃহস্পতিবার সপ্তাহে ৩ দিন সকাল ৯টা থেকে এই বাজার চলবে বলে জানান জেলা প্রশাসক।

জেলা প্রশাসক ড. বদিউল আলম বলেন, ‘নরসিংদী মূলত একটি শিল্প অধ্যুষিত অঞ্চল। এ অঞ্চলের শিল্প প্রতিষ্ঠান ও কল-কারখানাসমূহে কাজ করার জন্য বিভিন্ন অঞ্চল থেকে প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষজনের সমাগম ঘটেছে। প্রান্তিক এ জনগোষ্ঠী ছাড়াও নরসিংদীর নিম্ন ও নিম্ন-মধ্য আয়ের মানুষের পবিত্র রমজান মাসে সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয়ের ক্ষেত্রে এ বাজারটি অসামান্য ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।’

জেলা প্রশাসক জানান, নিয়ন্ত্রিত দ্রব্যমূল্যের সুবিধা নিয়ে কেউ যেন অধিক পরিমাণে পণ্য কিনতে না পারেন এজন্য প্রতিটি সামগ্রী কেনার ক্ষেত্রে সীমা (যেমন: গরুর মাংস ২ কেজির বেশি কেউ ক্রয় করতে পারবেন না) নির্ধারণ করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৬ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৭:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit